চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ন ১২, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। নাহিদ রানার গতি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে সফরকারীদের ১১৪ রানে গুটিয়ে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। দাপুটে জয়ের বিষয়টি র‌্যাঙ্কিংয়ের দৌড়ে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া দুটায় গড়াবে লড়াই। খেলা সরাসরি দেখা যাবে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিনে, ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।

দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে দিন কাটিয়েছেন দুদলের ক্রিকেটাররা। সন্ধ্যার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া ভিডিও বার্তায় মিরাজ জানান, বছরের শুরুতে পাকিস্তানকে হারানো দলের জন্য একটি বড় প্রাপ্তি।

মিরাজ বলেন, ‘শুরুটা আমাদের খুবই ভালো হয়েছে। আমরা কালকের ম্যাচটা জিতেছি এটা আমাদের জন্য ইতিবাচক দিক। অনেক ওডিআই ম্যাচ আছে এবং র‍্যাঙ্কিংয়ের একটি বিষয় রয়েছে, তাই বলবো শুরুটা ভালোয় হয়েছে।’

বোলিংয়ে ফেরার লড়াই মাঝে কিছুটা সময় স্ট্রাগল করেছিলেন মিরাজ। কঠোর পরিশ্রমের মাধ্যমে অবশ্য ছন্দে ফিরেছেন এই স্পিনার। জানালেন, নিজের উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে বিসিএলের ম্যাচগুলোতে তা প্রয়োগ করার চেষ্টা করছেন। মিরাজ বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে বোলিং নিয়ে কাজ করেছি। কালকের ম্যাচে বোলিং অনেক বেশি নিয়ন্ত্রণে ছিল এবং লাইন-লেন্থ সঠিক জায়গায় ছিল। উইকেটটা অনেক ভালো ছিল। এই উইকেটে যদি লাইন-লেন্থ মেইনটেইন করে না বল করতে পারতাম তাহলে হয়তো রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না।’

আগামীকালকের ম্যাচ নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ট্রু উইকেটে স্পিনার হিসেবে বল করা চ্যালেঞ্জিং হলেও বেশ আত্মবিশ্বাসী মিরাজ। বলেছেন, ‘আমি যদি সঠিক জায়গায় বল করতে পারি এবং লাইন-লেন্থ ঠিক রাখতে পারি, তবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে সিরিজপাকিস্তানবাংলাদেশমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT