চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্লীলতাহানি ও আর্থিক প্রতারণার অভিযোগ থেকে মুক্তি পেলেন বাবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ন ২৯, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
COLOMBO, SRI LANKA - FEBRUARY 10: Babar Azam of Pakistan looks on ahead of the ICC Men's T20 World Cup India & Sri Lanka 2026  match between Pakistan and USA at Sinhalese Sports Club on February 10, 2026 in Colombo, Sri Lanka. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

COLOMBO, SRI LANKA - FEBRUARY 10: Babar Azam of Pakistan looks on ahead of the ICC Men's T20 World Cup India & Sri Lanka 2026 match between Pakistan and USA at Sinhalese Sports Club on February 10, 2026 in Colombo, Sri Lanka. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করা, জোরপূর্বক সম্পর্ক স্থাপন ও আর্থিক শোষণের অভিযোগ এনে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পাকিস্তানের এক নারী। এ অভিযোগ বাবরের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের জাস্টিস অব দ্য পিস। তবে লাহোর হাইকোর্ট বাবর আজমের বিরুদ্ধে হওয়া সেই অভিযোগ খারিজ করে দিয়েছে।

হামিজা মুখতার নামের এক নারীর অভিযোগ লাহোর হাইকোর্টে খারিজ হওয়া বাবরের জন্য বড় স্বস্তির খবর। পাকিস্তানের জাস্টিস অব দ্য পিস এ খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরে আট পৃষ্ঠার রায় দিয়েছিল।

এই অভিযোগের তত্ত্বাবধান করেন বিচারক আসজাদ জাভেদ ঘরাল। তিনি উভয়পক্ষের সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক সতর্কতার সাথে পরীক্ষা করেন। রায়ে বলা হয় যে, অভিযোগকারীর আট বছরের সম্পর্কের দাবি এবং অভিযোগ দায়ের করতে দেরি হওয়া অভিযোগগুলোর বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে দিয়েছে।

আদালত আরও পর্যবেক্ষণ করে যে, অভিযোগগুলোর সমর্থনে কোনো জোরালো প্রমাণ ছিল না। শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতি পূর্ণ না করার কারণে আইনি পদক্ষেপ গ্রহণে এমন দেরি ন্যায্য হতে পারে না বলে উল্লেখ করা হয়।

এছাড়াও এতে বলা হয়েছে যে, জাস্টিস অব দ্য পিস যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এফআইআর-এর আদেশ জারি করেছিলেন যা সিদ্ধান্তকে আইনগতভাবে ত্রুটিপূর্ণ করে তোলে। ফলে লাহোর হাইকোর্ট বাবর আজমের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশটি বাতিল করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাস্টিস অব দ্য পিসপাকিস্তানপিসিবিবাবরলাহোরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT