চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বাবরের সমালোচনায় আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ০২, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে ভালো শুরুর পর ভারত ম্যাচ দিয়ে ছন্দপতন যাত্রা হয় বাবর আজমের পাকিস্তানের। সবশেষ বাংলাদেশ ম্যাচে জয় পেলেও ভালো করতে পারেননি ২৯ বর্ষী আইসিসির বর্তমান টেবিলসেরা ব্যাটার বাবর। আবারও তাই অধিনায়কের সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

বিশ্বকাপের আগে থেকেই আইসিসি’র সেরা ব্যাটার বাবর নিজেও ছন্দে নেই, ৭ ম্যাচ খেলে মাত্র ৩ ফিফটির দেখা পেয়েছেন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের এমন পারফরম্যান্স মানতে পারছেন না আফ্রিদি। বলেছেন, বাবরের থেকে আরও বেশি আশা করে দল।

আফ্রিদি বলছেন, ভারতের বিরাট কোহলি বা লোকেশ রাহুলের মতো খেলা শেষ হওয়া পর্যন্ত তার ব্যাটিং করা উচিত। তার মতে, ‘বাবর রান করছেন এবং বাবর জেতার জন্য রান করছেন, দুটি ভিন্ন বিষয়। বিরাট কোহলি এবং লোকেশ রাহুল যা করছেন দেখেন। তারা রান করছেন এবং নিশ্চিত করছেন দল জিতছে।’

‘আমি বাবরের ভক্ত, এ বিষয়ে ভুল করবেন না। আমরা বলি বাবর অনেক বড় খেলোয়াড়। ওই পর্যন্ত পৌঁছানো এক বিষয় এবং সেই পারফরম্যান্স ধরে রাখা আরও বেশি কঠিন। বাবর যখন ব্যাট করতে আসে, আমাদের তখন এমন অনুভব হওয়া উচিত যে আমরা জিততে চলেছি। কিন্তু সেটা আসছে না।’

আসরে ৭ ম্যাচে ভারত, আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ৫০-এর বেশি রান করেছে বাবর। বাকি ম্যাচগুলোতে তেমন রান পাননি ডানহাতি তারকা। আগে বিশ্বকাপে টানা চার পরাজয়ে বাবরের দায়িত্বে থাকার সমালোচনা করেছিলেন আফ্রিদি। সেসময় শাহিন আফ্রিদিকে নতুন অধিনায়কের দায়িত্ব দেয়ার কথাও তুলেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাবরবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

ইরান যুদ্ধ ‘শেষের পথে’, বললেন ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

আন্দামান সাগরে ট্রলারডুবি: বাংলাদেশিসহ ২৫০ যাত্রী নিখোঁজ

এপ্রিল ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

এপ্রিল ১৫, ২০২৬

সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT