চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইঁদুর মারায়’ পাকিস্তানকে ধন্যবাদ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ন ১৬, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প কমবেশি সকলেরই জানা। শহরের বাসিন্দারা ইঁদুর সমস্যায় অতিষ্ঠ হয়ে বিচার জানায় মেয়রের কাছে। সেরকমই কাণ্ড ঘটেছিল অস্ট্রেলিয়ার ঐতিহাসিক গত পাকিস্তান সফরে। হ্যামিলন শহরের মেয়রের মতো ইঁদুর নিধনের আবেদন অস্ট্রেলিয়ার দিক থেকে গিয়েছিল পিসিবির কাছেও। গল্পের পরিণতির সাথে যদিও অজিদের পরিণতির মিল নেই, তবে কাজের কাজ হয়েছিল। সফর শেষে চিঠিতে পিসিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

নিরাপত্তা জটিলতা কাটিয়ে দুইযুগ পর পাকিস্তান সফর করে গেছে অস্ট্রেলিয়া। সফরজুড়ে অজিদের নিরাপত্তা দিয়ে প্রশংসা কুড়িয়েছে স্বাগতিকরা। অজিদের পাকিস্তান সফরের পর দূর হয়েছে আগামীতে দেশটির মাটিতে সিরিজ আয়োজনের অনিশ্চয়তার ঘনমেঘও। নিশ্ছিদ্র সেই নিরাপত্তা বলয় টপকে হোটেলে অজিদের শুরুতে বেশ ভুগিয়েছে ইঁদুর। নিরাপত্তা ব্যবস্থায় প্রশংসাসূচক চিঠিতে উঠে এসেছে সেই ইঁদুর সমাচার।

‘যখন আমরা করাচির হোটেলে পৌঁছেছিলাম, সেখানে অসংখ্য সমস্যার মধ্যে ছিল কক্ষে ইঁদুর ও অস্বাভাবিক গন্ধ। এছাড়া বিভিন্ন সমস্যা যা অপ্রত্যাশিত ছিল। পরে পিসিবি দ্রুত সমস্যাগুলোর বেশিরভাগ সংশোধন করেন। ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধান করায় আমরা সন্তুষ্ট ছিলাম। তারা আমাদের নিরাপদ এবং আরামদায়ক থাকার সুযোগ করে দিয়েছে। মানসম্পন্ন সফরের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ সিএ।’

সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে জয় পায় অস্ট্রেলিয়া। ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে পাকিস্তান। একমাত্র টি-টুয়েন্টিতে জয় পায় অজিরা। সম্প্রতি সিএ চিঠিতে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে পাকিস্তানকে। আগামীতে সিরিজ আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।

‘আমরা ইসলামাবাদের মাটিতে পৌঁছানোর মুহূর্ত থেকে পিসিবি অবিশ্বাস্য ভালোভাবে আমাদের দেখাশোনা করেছে। প্রতিশ্রুতি দেয়া সবকিছুই আমাদের দেয়া হয়েছে। ভবিষ্যতে আমরা পিসিবির সাথে কাজ করার জন্য উন্মুখ।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইঁদুরপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যাচাই করা হবে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT