চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শেষ পাকিস্তানের, সুপার এইটে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ন ১৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভাগ্যটা সহায় হল না পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে পরাজয়ের পর ভারতের বিপক্ষেও হেরেছে দলটি। সুপার এইটে খেলার সম্ভাবনা থাকলেও তা ভেস্তে দিয়েছে ফ্লোরিডার বৃষ্টি। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচ না গড়ানোয় গ্রুপ ‘এ’ থেকে ভারতের সঙ্গী হয়ে সুপার এইট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ফ্লোরিডায়। মঙ্গলবার শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ ভেস্তে যাওয়ার পর শুক্রবার যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচেও প্রভাব ফেলেছে টানা বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি না থাকলেও ভেন্যু খেলার উপযোগী ছিল না। ফলে মাঠের লড়াই গড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপন করেন ম্যাচ অফিশিয়ালরা। স্থানীয় সময় দশটায় টসের কথা থাকলেও ১টা ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। মাঠ প্রায় খেলার উপযোগী হয়েই ওঠেছিল। তখনই হানা দেয় বৃষ্টি। বজ্রসহ ঝড়ো বৃষ্টিতে ম্যাচ বাতিল করা হয়। পয়েন্ট ভাগাভাগি করে পায় যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড।

তিন ম্যাচে তিন জয়ে এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের। পরবর্তী রাউন্ডের দৌড়ে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। চার ম্যাচে এক পরাজয় এবং দুই জয়ে ৪ পয়েন্ট ও ভেস্তে যাওয়া ম্যাচের ১ পয়েন্ট মিলিয়ে মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে পৌঁছেছে তারা।

যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। সুপার ওভারে হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারে ৬ রানে। তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেলেও ২ পয়েন্ট নিয়ে টেবিলে পিছিয়ে আছে দলটি। তবুও আশা ছিল তাদের। নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে পারলে এবং আইরিশরা যুক্তরাষ্ট্রকে হারালে সুপার এইটে যেতো তারা। তবে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সেই সুযোগ আর নাই বাবর আজমের নেতৃত্বাধীন দলের। গ্রুপপর্বের লড়াই শেষে যুক্তরাষ্ট্রের পয়েন্ট পাঁচ। পাকিস্তান তাদের শেষ ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ৬।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় নিজেদের শেষ ম্যাচে একই মাঠে আইরিশদের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪যুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT