চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁদাচ্ছে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টস কর্মীর করুণ প্রেম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

শহরের ছোট বড় সড়কে হরহামেশাই চোখে পড়ে ভাড়ায় চালিত লেগুনা। মাহমুদ মাহিনের পরিচালনায় ‘পাগল তোর জন্য’ নাটকে একজন লেগুনা ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান। তার সঙ্গে গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

ঘটনাচক্রে জমে ওঠে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টসকর্মীর প্রেমকাহিনী। কিন্তু এর মাঝেই ঘটে অন্যরকম ঘটনা। নিরেট প্রেমের সেই ঘটনার শেষটা হৃদয়স্পর্শী! এমন গল্পকে কেন্দ্র ‘পাগল তোর জন্য’।

৮ ডিসেম্বর প্রকাশিত এ নাটকটি প্রচারের পর দর্শকের বেশ প্রশংসা পাচ্ছে। সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে উন্মুক্ত হওয়া নাটকটি দুদিনে প্রায় ১৩ লাখ দর্শক দেখেছেন। ৫ হাজারের অধিক মন্তব্যে দেখা যায় দর্শক প্রতিক্রিয়া।

দর্শক বলছেন, সমাজের বাস্তব ঘটনা নিয়ে নাটকের প্রেক্ষাপট। কাজটি দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে কেঁদেছেন সেই কথাও উল্লেখ করেছেন কমেন্ট বক্সে। আবার কেউ কেউ বলছেন, এই কাজটি পুরষ্কার অর্জনের দাবী রাখে। ফারহান-পায়েল প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছেন। লেগুনার ড্রাইভার হিসেবে ফারহান তার চরিত্রটি একেবারে ঠিকভাবে তুলে ধরেছেন।

গার্মেন্টসকর্মী হিসেবে পায়েলের বডি ল্যাঙ্গুয়েজ ছিল ঠিক ঠাক। এছাড়া আরও দেখা যায় এমএনইউ রাজু, শাহেদ আলী ও আনোয়ারকে। পরিচালককে ধন্যবাদ জানিয়ে শত শত মন্তব্যে দর্শকরা বলেছেন, গল্পের কনসেপ্টটি একেবারেই জীবন ঘনিষ্ঠ। গল্পের সঙ্গে নামের স্বার্থকতাও সঠিক। নির্মাণেও মুন্সিয়ানা দেখিয়েছেন মাহমুদ মাহিন। প্রশংসা করতে ভোলেননি সংগীতায়োজনের।

আভরাল সাহিরের চমৎকার মিউজিকে এর গানটিও দর্শক পছন্দ করেছেন। লিখেছেন আলম শুভ, কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের জি বাংলার সারেগামা’র শিল্পী রাহুল দত্ত। তার সঙ্গে দীর্ঘদিন পর গানে কণ্ঠ দিলেন খেয়া। ‘পাগল তোর জন্য’ নাটক থেকে অন্যরকম সাড়া পাচ্ছেন ফারহান। লেগুনা ড্রাইভারের চরিত্র ও তার অভিনয়ে দর্শক যেন একটু বেশী ই প্রশংসা করছে!

Reneta

কাজটির জন্য একটু বাড়তি কষ্ট করেছেন ফারহান। তিনি লেগুনা চালানো শিখেছেন। চ্যানেল আই অনলাইনকে বলেন, লেগুনা চালানো সহজ নয়। শুটিংয়ে আগে কয়েকদিন অনুশীলন করেছি। লেগুনার ব্রেইক অনেকসময় ঠিক থাকে না। বুঝে শুনে ড্রাইভ করতে হয়েছে।

ফারহান বলেন, কষ্ট করে ধৈর্য্য নিয়ে কাজটি করে দর্শকদের রেসপন্স পাচ্ছি। পরিশ্রম স্বার্থক মনে হচ্ছে। আমি অভিনয়টা ঠিকভাবে করতে চেয়েছি। ভালো কাজের চেষ্টা করে যাচ্ছি। এ ধরনের চরিত্র করতে পেরে আমি সত্যি তৃপ্তি খুঁজে পেয়েছি।

পরিচালক মাহমুদ মাহিন বলেন, নায়কদের বাস, ট্রাক, টেক্সি চালাতে দেখলেও লেগুনা চালাতে দেখা যায়নি। ফারহানের সঙ্গে আলোচনা করতে করতে হঠাৎ লেগুনা ড্রাইভারের কনসেপ্টটি মাথায় আসে। তবে গল্পের ধারণা মাথায় ছিল ২০১৭ দিকের। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধারণাটি এসেছিল। সেই গল্প বিভিন্নভাবে সাজিয়ে ভেঙে ‘পাগল তোর জন্য’ বানিয়েছি।

তিনি বলেন, ভিউ যে কোনো কাজেই হয়। কিন্তু প্রশংসা করে মনের আবেগ মিশিয়ে বিভিন্ন ইতিবাচক টেক্সট পাচ্ছি এ কাজটি থেকে। শুধু দর্শক নয়, মিডিয়ার অনেক সিনিয়র শিল্পী ও নির্মাতা-প্রযোজকরাও ফোন করে প্রশংসা জানাচ্ছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়কেয়া পায়েলগার্মেন্টসনাটকফারহানমাহমুদ মাহিনমাহিনমুশফিক ফারহানলিড বিনোদনলেগুনাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী কত ভোট পেলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে :মঈন খান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেলেন পাটোয়ারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কী ইঙ্গিত করলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT