চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাপ পুণ্য’ সফল হলে বিশ্ব বাজারে বাড়বে বাংলা ছবির বাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ১৮, মে ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডার শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির রেকর্ড গড়তে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। ২০ মে ছবিটি কানাডার ৭টি ও আমেরিকার ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে।

এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি বলেন, আমাদের পরিবেশনায় প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার ৯১ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। এর মাঝে কানাডায় ৭টি এবং আমেরিকায় রয়েছে ৮৪টি থিয়েটার।

তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহ থেকে (২৭ মে) কানাডার আরো একটি এবং আমেরিকার আরো ২০টি থিয়েটারে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’। উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার ১০০ এর মাইলফলক পার করার শুভলগ্নে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মনে করেন, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ সফল হলে বিশ্ব বাজারে আমাদের সিনেমা বড় হবার পথে একধাপ এগিয়ে যাবে।

স্বপ্ন স্কেয়ারক্রো পরিবেশিত বিশ্ববাজারে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অস্তিত্ব’ ২০১৬ সালে কানাডার একটি হলে মুক্তি পেয়েছিলো। পরবর্তীতে আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, দেবীসহ বেশকিছু সফল ছবি মুক্তি দেয় প্রতিষ্ঠানটি। নানা সাফল্যের মধ্য দিয়ে ২০২২ সালে মাত্র ৬ বছরে ১৬তম সিনেমাতেই বাংলাদেশী সিনেমাকে শতক মাইলফলকে পৌঁছে দেয়াকে বাংলা ছবির জন্য সফলতা হিসেবে দেখছেন মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পাপ পুণ্য’র ট্রেলার। যা দেখে প্রশংসা করছেন সিনেমাপ্রেমী দর্শক! দেড় মিনিটের ট্রেলারে দারুণ নির্মাণের ইঙ্গিত যেমন আছে, তেমনি দুর্দান্ত একটি গল্পেরও আভাস আছে। সিনেমাপ্রেমী দর্শকরা অন্তত তেমনটিই আশা করছেন। সেই সঙ্গে আছে সিনেমায় চঞ্চল চৌধুরীর মতো পরীক্ষিত অভিনেতা, সিয়াম আহমেদের মতো তারকা মুখ, নব্বই দশক মাতানো গুণী অভিনেত্রী আফসানা মিমি!

Reneta

চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নবাগতা নায়িকা শাহনাজ সুমির রসায়নের পাশাপাশি ট্রেলারে নজর কেড়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর সংলাপও। সেই সঙ্গে পুলিশের চরিত্রে দেখা গেছে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুকে। এছাড়া আছেন মামুনুর রশীদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফসানা মিমিআমেরিকাকানাডাগাউসুল আলম শাওনচঞ্চল চৌধুরীচুমকিপাপ-পুণ্যফারজানা চুমকিমনির খান শিমুলমামুনুর রশীদলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে আধুনিক ‘স্পোর্টস ভিলেজ’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এপ্রিল ৩, ২০২৬

নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়কের বেহাল দশা

এপ্রিল ৩, ২০২৬

সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি

এপ্রিল ৩, ২০২৬

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT