চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টফিতে বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’ দেখেছে ২.৫ কোটির বেশি দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

টফিতে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর ‘রাউন্ড অফ ১৬’ উপভোগ করেছে ২.৫ কোটিরও বেশি দর্শক।

দেশের প্রথম ডিজিটাল বিনোদনের অ্যাপ হিসেবে টফি বিশ্বব্যাপী জনপ্রিয় এই ক্রীড়া আসর লাইভস্ট্রিমিং করছে। দেশের সব প্রান্তে যেকোনো নেটওয়ার্ক থেকে টফিতে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারছেন ফুটবলপ্রেমীরা।

ভিওন গ্রুপ-এর সিইও ও বোর্ড অফ বাংলালিংক-এর চেয়ারম্যান কান তেরজিওগ্লু এবং ভিওন-এর চেয়ারম্যান এমিরেটাস ও কো-ফাউন্ডার অউগি কে ফ্যাবেলা এর উপস্থিতিতে বাংলালিংক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ এই ‍অর্জন উদযাপন করা হয়।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংক এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।

ভিওন গ্রুপ-এর সিইও ও বোর্ড অফ বাংলালিংক-এর চেয়ারম্যান কান তেরজিওগ্লু বলেন, “বিশ্বকাপের স্ট্রিমিং একটি ডিজিটাল অপারেটর সার্ভিস হিসেবে দর্শকদের আগ্রহ সৃষ্টি করেছে। এটি মোবাইল ডিভাইসে ডিজিটাল বিনোদনের বিশাল সম্ভাবনার একটি প্রতিফলন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল ভক্তরা যেকোনো জায়গা থেকে পছন্দের ডিভাইসে তাদের প্রিয় খেলা দেখতে পারছেন। উচ্চ গতির সংযোগ ও আন্তর্জাতিক মানের সেবা বাংলাদেশের বহুমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি মানুষের জীবনযাত্রাকে উন্নত করছে।”

বাংলালিংক এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “আমরা টফিতে বিশ্বকাপ লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা চালু করেছি যাতে বাংলাদেশের ফুটবল ভক্তরা বিশ্বকাপ উপভোগের আরও ভালো অভিজ্ঞতা পান। তাদের অভাবনীয় সাড়া আমাদের প্রচেষ্টার সাফল্যকে প্রমাণ করে। বিশ্বকাপ আকর্ষণীয় কোয়ার্টার-ফাইনাল পর্বে পৌঁছানোর সাথে সাথে আমরা প্রতি ম্যাচে আরও বেশি সংখ্যক ভিউ দেখতে পাবো বলে আশা করি।”

Reneta

টফি দর্শকদের ডিজিটাল বিনোদনের সেরা অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপটফি অ্যাপবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT