চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের ১০ বিভাগের শর্টলিস্ট প্রকাশ, কারা আছে তালিকায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ন ২২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

অস্কারে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ১০টি বিভাগের মনোনয়ন তালিকা। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফিচার ছবি, ডকুমেন্টারি, সাউন্ড, অরিজিনাল স্কোর, অরিজিনাল সং, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ভিজুয়াল ইফেক্টস, অ্যানিমেটেড শর্ট ফিল্মের মতো ক্যাটাগরি।

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের আর মাত্র মাস খানেক বাকি। ২৪ জানুয়ারি মনোনয়নের অফিসিয়াল ঘোষণা দেয়ার কথা আছে। তার আগে প্রকাশ করা হয়েছে ১০ বিভাগের মনোনয়ন তালিকা।

চলতি বছর ৯২টি দেশের ছবি থেকে আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগে মনোনয়নের জন্য নির্বাচন করা হয়েছে ১৫টি ছবি। এই তালিকা থেকে ভোটের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি করা হবে।

‘আর্জেন্টিনা, ১৯৮৫’ (আর্জেন্টিনা), ‘করসেজ’ (অস্ট্রিয়া), ‘ক্লোজ’ (বেলজিয়াম), ‘রিটার্ন টু সিউল’ (কম্বোডিয়া), ‘হলি স্পাইডার’ (ডেনমার্ক), ‘সেইন্ট ওমের’ (ফ্রান্স), ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ (জার্মানি), ‘লাস্ট ফিল্ম শো’ (ভারত), ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড), ‘বারডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস’ (মেক্সিকো), ‘দ্য ব্লু কাফতান’ (মরক্কো), ‘জয়ল্যান্ড’ (পাকিস্তান), ‘ইও’ (পোল্যান্ড), ‘ডিসিশন টু লিভ’ (দক্ষিণ কোরিয়া) ও ‘কায়রো কন্সপায়ারেসি’ (সুইডেন)।

অস্কারের মঞ্চে জায়গা করে নিয়েছে ভারতের ছবি ‘আরআরআর’ ‘বেস্ট সং’ বিভাগে ‘নাটু নাটু’ গানটির জন্য তালিকায় ঠাঁই পেয়েছে এই ছবি।

সেরা ডকুমেন্টারি বিভাগেও মনোনয়ন পেয়েছে ভারতীয় সিনেমা ‘অল দ্যাট ব্রিদস’। পরিচালক শৌনক সেনের এই ডকুমেন্টারিটি দিল্লির প্রেক্ষাপটে তৈরি।

Reneta

২০২৩-এর মার্চ মাসে বসবে অস্কারের জমকালো আসর।  ৯৫তম আসর সঞ্চালনা করবেন জিমি কিমেল।

এ বছর আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগে বাংলাদেশ থেকে বাছাই করে অস্কারে জমা দেয়া হয়েছিলো বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’।

সূত্র: হলিউড রিপোর্টার

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৯৫ তম অস্কারঅস্কারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT