চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার বাতিল হতে পারে অস্কার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল শহর জুড়ে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ, এসেছে প্রাণহানির খবরও। যার ফলে ইতোমধ্যেই লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির জন্য নাকি প্রথমবারের মতো বাতিল হতে পারে অস্কার?

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবানলের কারণে ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে!

একটি অভ্যন্তরীণ সূত্র নিউজ পোর্টালকে বলেছে, এই মুহূর্তে তারা এই অনুষ্ঠান উদযাপন করতে পারবেন বলে মনে হয় না। লস অ্যাঞ্জেলস অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে। এমনকি আগামী সপ্তাহে যদি দাবানল কমেও তাও শহরের যে পরিমাণ ক্ষতি হবে তা মেটানো বেশ কঠিন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই অনুষ্ঠানের জন্য যে খরচ হয় তা তহবিল থেকে লস অ্যাঞ্জেলসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

২০২১ সালে যখন বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি অব্যহত ছিল, তখন অস্কার বাতিল হওয়ার পরিবর্তে দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে  টম হ্যাঙ্কস, এমা স্টোন, মেরিল স্ট্রিপ এবং স্টিভেন স্পিলবার্গের মতো তারকাদের নেতৃত্বে আনুষ্ঠানিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনুষ্ঠানটি বাতিল করা দরকার।

ওই প্রতিবেদনে বলা হয়, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ১ লাখ ৪০ হাজার পাউন্ড (১ লাখ ৭১ হাজার ডলার) মূল্যের গুডি ব্যাগ বাতিল করা হবে। এই গুডি ব্যাগগুলির মধ্যে সুইস আল্পসে তিন রাত থাকা, কসমেটিক্স সার্জারি, গয়না এবং একটি ১,২২০ ডলারের বারবিকিউ গ্রিল থাকে। তবে বোর্ডের সদস্যরা এই পরিস্থিতিতে এই সব অপ্রয়োজনীয় বলে মনে করেছেন।

তবে অস্কার অনুষ্ঠান বাতিলের খবরটি নিয়ে বেশকিছু প্রথমসারির অনলাইন ‘ফ্যাক্ট চেক’ দিয়ে খবর প্রকাশ করেছে। হলিউড রিপোর্টারের বরাতে রিপাব্লিক ওয়ার্ল্ড.কম-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্কার অনুষ্ঠান বাতিলের খবরটি সত্যি নয়। অ্যাকাডেমির অব মোশন পিকচারের উর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে সেখানে বলা হয়, অস্কার আয়োজন বাতিলের সিদ্ধান্তটি গুজব, এটি পরিকল্পনা মাফিক ২ মার্চেই অনুষ্ঠিত হবে।

Reneta

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মনোনয়ন ভোটের সময়সীমা ১৭ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টে মনোনীতদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারঅস্কার ২০২৫দাবানললস অ্যাঞ্জেলেসলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT