চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের মনোনয়নে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’র রাজত্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস-এ মঙ্গলবার (২৪ জানুয়ারি) ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ ও আমেরিকান অভিনেত্রী অ্যালিসন উইলিয়ামস।

এবছর ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স।’ এরপরেই আছে ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এবং ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’। দুটি ছবিই নয়টি করে মনোনয়ন পেয়েছে।

সেরা ছবির মনোনয়নে জায়গা করে নিয়েছে গত বছরের দুটি ব্লকবাস্টার ছবি ‘অ্যাভাঁটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এবং ‘টপ গান: মাভেরিক।’ এছাড়াও আছে আলোচিত ছবি ‘এলভিস’। স্টিভেন স্পিলবার্গের প্রশংসিত ছবি ‘দ্য ফ্যাবেলম্যানস’ও আছে তালিকায়। এক নজরে দেখে নিন ৯৫তম অস্কারে মনোনয়নপ্রাপ্তদের তালিকা।

সেরা ছবি: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, দ্য ফ্যাবেলম্যানস, টার, টপ গান: ম্যাভেরিক, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস ও উইমেন টকিং।

সেরা নির্মাতা: মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন), ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস), টড ফিল্ড (টার) ও রুবেন অস্টলান্ড (ট্রায়াঙ্গেল অব স্যাডনেস)।

সেরা অভিনেতা: অস্টিন বাটলার (এলভিস), কলিন ফ্যারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন), ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল), পল মেসকাল (আফটারসান) ও বিল নাই (লিভিং)।

Reneta

সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট (টার), আনা দে আরমাস (ব্লন্ড), আন্ড্রেয়া রাইজবরো (টু লেসলি), মিশেল উইলিয়ামস (দ্য ফেবলম্যানস) ও মিশেল ইও (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।

সেরা পার্শ্ব-অভিনেতা: ব্রেন্ডন গ্লিসন (দ্য বানশিজ অব ইনিশেরিন), ব্যারি কিওগ্যান (দ্য বানশিজ অব ইনিশেরিন), কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স), জুড হার্শ (দ্য ফ্যাবেলম্যানস) ও ব্রায়ান টাইরি হেনরি (কজওয়ে)।

সেরা পার্শ্ব-অভিনেত্রী: অ্যাঞ্জেলা ব্যাসেট (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার), হং চাও (দ্য হোয়েল), কেরি কন্ডন (দ্য বানশিজ অব ইনিশেরিন), জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স) ও স্টেফানি সু (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।

সেরা সংগৃহীত চিত্রনাট্য: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, গ্লাস ওনিয়ন: অ্যা নাইভস আউট মিস্টোরি, লিভিং, টপ গান: ম্যাভেরিক ও উইমেন টকিং।

সেরা মৌলিক চিত্রনাট্য: দ্য বানশিজ অব ইনিশেরিন, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, দ্য ফ্যাবেলম্যানস, টার ও ট্রায়াঙ্গেল অব স্যাডনেস।

সেরা অ্যানিমেটেড ছবি: গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও, মারসেল দ্য শেল উইথ শুজ অন, পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ, দ্য সি বিস্ট ও টার্নিং রেড।

সেরা চিত্রগ্রহণ: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জেমস ফ্রেন্ড), বার্দো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস (দারিউস কন্ডজি), এলভিস (ম্যান্ডি ওয়াকার), এম্পায়ার অব লাইট (রজার ডিকিন্স) ও টার (ফ্লোরিয়ান হফমেইস্টার)।

সেরা প্রামাণ্যচিত্র: অল দ্যাট ব্রিদস, অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড, ফায়ার অব লাভ, নাভালনি ও অ্যা হাউস মেড অব স্প্লিন্টার্স।

সেরা চলচ্চিত্র সম্পাদনা: দ্য বানশিজ অব ইনিশেরিন (মিকেল ই.জি. নিয়েলসেন), এলভিস (ম্যাট ভিলা ও জনাথন রেডমন্ড), এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (পল রজার্স), টার (মনিকা উইলি) ও টপ গান: ম্যাভেরিক (এডি হ্যামিল্টন)।

সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি), আর্জেন্টিনা ১৯৮৫ (আর্জেন্টিনা), ক্লোজ (বেলজিয়াম), ইও (পোল্যান্ড) ও দ্য কোয়ায়েট গার্ল (আয়ারল্যান্ড)।

সেরা মৌলিক গান: অ্যাপ্লজ (টেল ইট লাইক অ্যা ওম্যান, কণ্ঠ, সুর ও সংগীত ডায়েন ওয়ারেন), হোল্ড মাই হ্যান্ড (টপ গান: ম্যাভেরিক; কথা, সুর-সংগীত, লেডি গাগা ও ব্লাড পপ), লিফট মি আপ (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার; সুর ও সংগীত রিয়ানা, টেমস, রায়ান কুগলার, লুদবিগ ইওরানসন, কথা টেমস ও রায়ান কুগলার), নাটু নাটু (আরআরআর; সুরকার ও সংগীত পরিচালক এমএম কিরাবাণী, গীতিকবি চন্দ্রবোস), দিস ইজ অ্যা লাইফ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, সুর-সংগীত রায়ান লট, ডেভিড বায়ার্ন ও মিৎসকি, কথা লিখেছেন রায়ান লট ও ডেভিড বায়ার্ন)।

সেরা মৌলিক সুর: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (ভলকার বার্টেলমান), ব্যাবিলন (জাস্টিন হারউইৎজ), দ্য বানশিজ অব ইনিশেরিন (কার্টার বারওয়েল), এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (সান লুক্স) ও দ্য ফেবলম্যানস (জন উইলিয়ামস)।

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স; দ্য ফ্লাইং সেইলর, আইস মার্চেন্টস, মাই ডিয়ার অব ডিকস এবং অ্যান অস্ট্রিচ টোল্ড মি দ্য ওয়ার্ল্ড ইজ ফেক অ্যান্ড আই থিংক আই বিলিভ ইট।

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: অ্যান আইরিশ গুডবাই, ইভালু, লে পিউপিল, নাইট রাইড ও দ্য রেড স্যুটকেস।

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য এলিফ্যান্ট হুইসপারার্স, হাউল আউট, হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার?, দ্য মার্থা মিচেল ইফেক্ট ও স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট।

সেরা পোশাক পরিকল্পনা: ব্যাবিলন (ম্যারি জোফরেস), ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (রুথ কার্টার), এলভিস (ক্যাথেরিন মার্টিন), এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (শির্লে কুরাতা) ও মিসেস হ্যারিস গোজ টু প্যারিস (জেনি বিভ্যান)।

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, দ্য ব্যাটম্যান, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার, এলভিস ও দ্য হোয়েল।

সেরা শিল্প নির্দেশনা: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (ক্রিস্টিয়ান এম. গোল্ডবেক ও আর্নেস্টাইন হিপার), অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার (ডিলান কোল ও বেন প্রক্টর এবং ভ্যানেসা কোল), ব্যাবিলন (ফ্লোরেন্সিয়া মার্টিন ও অ্যান্থনি কারলিনো), এলভিস (ক্যাথেরিন মার্টিন ও কারেন মারফি এবং বেভ ডুন) ও দ্য ফেবলম্যানস (রিক কার্টার ও কারেন ও’হারা)।

সেরা শব্দ: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য ব্যাটম্যান, এলভিস ও টপ গান: ম্যাভেরিক।

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য ব্যাটম্যান, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার ও টপ গান: ম্যাভেরিক।

আগামী ১২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।

সূত্র: ভ্যারাইটি

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৯৫ তম অস্কারঅস্কারঅস্কার মনোনয়নঅস্কারের মনোনয়নআরআরআরউইমেন টকিংএকাডেমিএলভিসটপ গান: ম্যাভেরিকটারট্রায়াঙ্গেল অব স্যাডনেসদ্য ফ্যাবেলম্যানসদ্য বানশিজ অব ইনিশেরিনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT