সেরা ছবি, সেরা নির্মাতা এবং সেরা অভিনেতার মতোই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার হিসেবে বিবেচ্য ‘সেরা সিনেমাটোগ্রাফি’। আর এই পুরস্কারটি এবার অর্জন করলেন ‘ওপেনহেইমার’ খ্যাত সিনেমাটোগ্রাফার হোয়েতে ভ্যান হোয়েতেমা।
‘ওপেনহেইমার’ সিনেমার প্রতিটি ফ্রেমই দারুণ যা সুনিপুণ হাতে ধারণ করেছেন হোয়েতে ভ্যান হোয়েতেমা। নোলানের দৃষ্টি ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন এল কন্ডে (এডওয়ার্ড ল্যাচম্যান), কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন (রদ্রিগো প্রিয়েটো), মায়েস্ট্রো (ম্যাথিউ লিবাটিক), পুওর থিংস (রবি রায়ান)।
বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।








