জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ জামায়াতের এমপিরা বয়কট করবেন কিনা এ বিষয়ে ১১ মার্চ তাদের সংসদীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের আমিরের পররাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম জানিয়েছেন, তবে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেবেন তারা। যেখানে জুলাই সনদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণভোট প্রাধান্য পাবে। করুণার পাত্র হয়ে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদল নেবে না বলেও জানান তিনি।






