চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খসড়া সংশোধনী থেকে ভেপিংপণ্য নিষিদ্ধের প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ন ২৮, মে ২০২৪
স্বাস্থ্য
A A

ই-সিগারেট ও ভেপিং পণ্য নিষিদ্ধের প্রস্তাব সম্বলিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইনের বিরোধিতা করে বেসরকারি সংস্থা ‘পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ’ ‘পলিসি ফর প্রগ্রেস: টুওয়ার্ডস হার্ম রিডাকশন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকের সাথে গোলটেবিল বৈঠক করেছে।

অংশগ্রহণকারীদের কয়েকজন ফিলিপ মরিসের (পিএমআই) কর্মকাণ্ডের সাথে ঘনিষ্টভাবে জড়িত এবং আগেও তারা পিএমআই এর অর্থপুষ্ট ফাউন্ডেশন ফর এ স্মোক ফ্রি ওয়ার্ল্ড (বর্তমানে গ্লোবাল অ্যাকশন টু এন্ড স্মোকিং নামে পরিচিত) এর অনুদানপ্রাপ্ত ফোরামে অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, ই-সিগারেট ও ভেপিং ব্যবহার উৎসাহিত করতে ভয়েস অব ভেপারস এবং এশিয়া হার্ম রিডাকশন অ্যালায়েন্স এই একই আলোচকদের নিয়ে একটি সম্মেলন এবং গোলটেবিল বৈঠক করেছিল ২০২৩ সালে এবং যার নেপথ্যে ছিল ফাউন্ডেশন ফর এ স্মোক ফ্রি ওয়ার্ল্ড এর অনুদানপ্রাপ্ত সংস্থা এবং প্রতিনিধি।

ভয়েস অব ভেপারস দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ই-সিগারেট ও ভেপিং পণ্যের প্রসারে কাজ করছে এবং এটি ওয়ার্ল্ড ভেপারর্স অ্যালায়েন্স-এর অফিসিয়াল পার্টনার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেপিং, ই-সিগারেটের মতো ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস (ইটিপি) গুলোকে ‘মারাত্মক স্বাস্থ্য হুমকি’ হিসেবে অভিহিত করেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ ৩৪টি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে।

দ্রুততম সময়ের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী চূড়ান্তকরণের মাধ্যমে বাংলাদেশেও এসব পণ্যের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ এবং বিক্রয় নিষিদ্ধ করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ই-সিগারেটভেপিং পণ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT