চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নোলানের সেরা সৃষ্টি ওপেনহেইমার’, প্রিমিয়ারে সমালোচকদের মত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ন ১২, জুলাই ২০২৩
বিনোদন
A A

মঙ্গলবার প্যারিসে হয়ে গেল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ সিনেমাটির প্রিমিয়ার। ছবিটি দেখে সমালোচকরা মনে করছেন, এটি নোলানের সেরা সৃষ্টি।

‘কলিডার’-এর স্টিভ ওয়েইনটাব ছবিটি প্রসঙ্গে লিখেছেন, ‘ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার অসাধারণ। ছবির প্রতিটি বিষয় নিয়েই কথা বলা যায় এবং সবার পারফর্মেন্স দারুণ। ক্যামেরার পেছনের কাজ, নোলানের গল্প বলার ধরন অসাধারণ। তিন ঘণ্টা শেষ হয়ে যায় নিমিষেই।’

‘ফিল্ম কম্প্যানিয়ন’-এর সুচরিতা ত্যাগী আইম্যাক্স ফরম্যাট-এ ছবিটি দেখেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘আইম্যাক্স স্ক্রিনে ওপেনহেইমার দেখার বিষয়টি যতটুকু ধারণা করেছিলাম তার চেয়েও বড় বিষয়। নোলানের আগের সব কাজ থেকে আলাদা, তবুও নিজের ফিল্মোগ্রাফির সাথে খাপ খাইয়েছেন। সিনেমার প্রতিটি ফ্রেমই দারুণ যা সুনিপুণ হাতে ধারণ করেছেন হোয়েতে ভ্যান হোয়েতেমা।’

চলচ্চিত্র সমালোচক সিমন থম্পসন লিখেছেন, ‘ওপেনহেইমার শক্তিশালী সিনেমা। সিলান মারফি পুরস্কার পাওয়ার মতো ভিন্ন মাত্রার অভিনয় করেছেন। সিনেমার প্রতিটি প্লেয়ারই দারুণ গেম খেলেছেন। নোলানের দৃষ্টি ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন হোয়েতে ভ্যান হোয়েতেমা।’

টোটাল ফিল্মের ম্যাট মেটাম বলেছেন, ‘ওপেনহেইমার আমাকে স্তব্ধ করে দিয়েছে। চরিত্র নিয়ে স্টাডি অনেক বড় মাত্রার হয়েছে যা ফুটিয়ে তুলেছেন সিলিয়ান মারফি। ছবিতে ছবিতে টেনশন আছে, আছে ক্যামেরার দারুণ কাজ। ছবির গঠন, মাত্রা, শব্দ সবই দারুণ। ওয়াও!’

‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের। ছবিটি মুক্তি পাবে ২১ জুলাই।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওপেনহেইমারক্রিস্টোফার নোলাননোলানলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সঠিক ইতিহাস সংরক্ষণে প্রয়োজন কার্যকর উদ্যোগ: তথ্যমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

অনলাইন-অফলাইন ক্লাস চালু বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মার্চ ৩১, ২০২৬

দলের কাছে ইতিবাচক পারফরম্যান্স আশা করছেন বাটলার

মার্চ ৩১, ২০২৬

‘ফুয়েল কার্ড’ নিতে এসে ভিড়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

মার্চ ৩১, ২০২৬

ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’, আরো তিন দেশের ৫২ থিয়েটারে মুক্তি

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT