চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের মধ্যপ্রদেশে আর প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। এছাড়াও ধর্মস্থান ও অন্যত্র অনুমোদিত সীমা ও সময়ের বাইরে মাইক বাজানোও নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল ১৩ ডিসেম্বর বুধবার ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মোহন যাদব। তারপরই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, রাজ্যে আর প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। প্রকাশ্যে ও ধর্মীয় স্থানে নির্ধারিত সীমার বাইরে লাউডস্পিকার বাজানো যাবে না।

বর্তমান খাদ্যসুরক্ষা নিয়মাবলী মেনে প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। মধ্যপ্রদেশ নয়েস কন্ট্রোল আইন ও নয়েস পলিউশন নিয়ম অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বর্তমান খাদ্যসুরক্ষা নিয়মাবলী মেনে প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

এই বিষয়ে মোহন যাদব বলেন, রাজ্যের খাদ্য দপ্তর, পুলিশ ও পৌরসভাগুলো আগামী ১৫ থেকে ২৫ ডিসেম্বর মাংস, মাছ ও ডিম বিক্রি নিয়ে প্রচার চালাবে। আগে মানুষকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে। তারপর তা রূপায়ণ করা হবে। যারা অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাবেন, তাদের মধ্যপ্রদেশ সরকার স্বাগত জানাবে।

এতদিন মধ্যপ্রদেশের মানুষজন খোলা আকাশের নিচের দোকান বা স্টল থেকেই ডিম, মাংস কিনতেন। সেই অভ্যাস এখনও রয়ে গেছে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে জোর সমালোচনা শুরু হয়েছে সেখানের বাজারহাট, দোকানপাট এবং চায়ের দোকানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিমনিষিদ্ধনিষেধাজ্ঞাভারতমধ্যপ্রদেশমাছমাংসলাউডস্পিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT