ঈদ উপলক্ষ্যে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে যাচ্ছে নতুন সিনেমা। নাম ‘অপরাজেয়’। সিনেমাটি নির্মাণ করেছেন প্রয়াত কিংবদন্তী নির্মাতা সৈয়দ সালাউদ্দীন জাকী।
গেল বছর মৃত্যুর ঠিক আগে ‘অপরাজেয়’ ছবির শুটিং সম্পন্ন করেন ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ জাকী। আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে আগামি মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে সিনেমাটি।
ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে সৈয়দ সালাউদ্দিন জাকীর এই ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আফজাল হোসেন ও দীপা খন্দকার। এছাড়াও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন প্রমুখ।।
নির্মাতা সৈয়দ সালাউদ্দীন জাকীর প্রথম সিনেমা ‘ঘুড্ডি’। ১৯৮০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া নিজের প্রথম সিনেমা দিয়েই তারকাখ্যাতি অর্জন করেছিলেন তিনি। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ অনেক সিনেমার সঙ্গে জড়িয়ে আছে তার নাম।








