পেঁয়াজ, আলু, ডিমসহ পণ্যের নির্ধারণ করে দেওয়া দাম কার্যকরে কঠোর মনিটরিং করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী। নিয়মিত অভিযান চালিয়ে যাওয়া হবে বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। তবে বেঁধে দেওয়া দাম কার্যকর হওয়া নিয়ে সংশয়ে রয়েছেন ক্রেতা-বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, টমেটো, শিম, গাজর, বরবটির মতো অনেক সবজির দাম এখনও আকাশছোঁয়া। বাড়ছে মসলার দামও।





