চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক টিকিটে ১৪ নাটক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

ঢাকার মঞ্চে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫। আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া এই উৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে এক টিকিটে ১৪ নাটক!

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৪ দিনে দর্শক ১৪টি নাটক উপভোগ করতে পারবেন এই একই টিকিটে। পর্ষদের পক্ষে মো. আকতারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই ‘সিজন টিকিট’ পাওয়া যাবে মাত্র এক হাজার টাকায়। এছাড়া প্রতিদিনের টিকিটও পাওয়া যাবে মান ভেদে ৫০০, ৩০০ ও ২০০ টাকায়। অগ্রিম টিকিটও সংগ্রহ করা যাবে ০১৭০১২২৪৯৯৯ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করে।

সময় নাট্যদলের প্রধান মো. আকতারুজ্জামান জানান, উৎসবের প্রথম পর্যায়ের এই নাটকগুলো মঞ্চস্থ হবে রাজধানীর নাটক স্মরণীতে (বেইলী রোড) অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।

‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা / দর্শকই স্বজন, দর্শকই প্রেরনা’ শিরোনামকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান নাট্যজন মো. আকতারুজ্জামান।

তিনি বলেন, করোনা অতিমারীর পর থেকে সব কিছু স্বাভাবিক হলেও মঞ্চনাটকের প্রদর্শনী এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি। বিগত দুই বছরে বেশ কিছু নতুন নাটক মঞ্চে আসলেও দর্শকসংখ্যা তেমন বাড়েনি বরং ক্রমেই দর্শক সংকট বেড়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে, নাট্যদলগুলো ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে এবং দর্শকদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত নাট্যদলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। পর্যায়ক্রমে মোট ৮৫টি নাট্যদলের ৮৫টি নাটক নিয়ে বিভিন্ন মঞ্চে এই উৎসব উদযাপিত হবে।

Reneta

দুই নাট্যজন ঠান্ডু রায়হানকে আহ্বায়ক ও কামাল আহমেদকে সদস্য সচিব করে সম্প্রতি ঢাকা মহানগর নাট্য পর্ষদ গঠন করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উৎসব সম্পর্কে বিশদ তুলে ধরা হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১৪ নাটকএক টিকিটেটিকিটটিকেটঢাকা মহানগর নাট্যোৎসবথিয়েটারনাটকমঞ্চলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

গণভোটের রায়কে সম্মান দিতে চাইলে আগে সংসদে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১০, ২০২৬

নারী ফুটবলারদের ‘বাড়িতে ফেরার’ আহ্বান ইরানের

মার্চ ১০, ২০২৬

যুদ্ধের উত্তাপে বিশ্ব, জাপানের শক্তি বৃদ্ধি কার উদ্দেশে?

মার্চ ১০, ২০২৬

জঙ্গল সলিমপুরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ২২

মার্চ ১০, ২০২৬

ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT