চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধূমপান থেকে মুক্তি, বলি তারকাদের জীবনের নতুন অধ্যায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ন ৩১, মে ২০২৫
বিনোদন
A A

তামাক সেবনের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ধূমপান। কিন্তু এ ধূমপান সরাসরি যেমন ধূমপায়ীকে অসুস্থ করে, তেমনই আশপাশে থাকা মানুষকেও প্রভাবিত করে। তাই এক সময় যে সব বলিউড তারকারা ধূমপানে আসক্ত ছিলেন, তারা ধীরে ধীরে এ নেশা ছেড়ে দিয়েছেন। এবার জেনে নেওয়া যাক যেসব বলিউড তারকারা ধূমপান ছেড়েছেন।

শাহরুখ খান: 
যেসব বলিউড তারকা বেশি পরিমাণে ধূমপান করতেন তাদের মধ্যে বোধ হয় শীর্ষে শাহরুখ খান। এক সময় তিনি নিয়মিত ধূমপান করতেন। প্রায় কখনোই তাকে দেখা যেত না সিগারেট ছাড়া। এমনকি একসময় দিনে ১০০টি সিগারেট লাগত তার। কিন্তু নিজের ৫৯ বছরের জন্মদিনে ভক্তদের সামনেই তিনি ঘোষণা করেন, আর ধূমপান করবেন না। শাহরুখ গত প্রায় ৩০ বছর ধরে ধূমপান করছেন।

কঙ্কনা সেন শর্মা: বাঙালি অভিনেত্রী নিয়মিত ধূমপানের নেশায় আসক্ত ছিলেন। তিনি মাত্রা ছাড়া ধূমপান করতেন। কিন্তু কঙ্কনা নিজের সন্তানের জন্য ধূমপান ছেড়ে দেন। ২০১১ সালের মার্চ মাসে প্রথম সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। তারপর গণমাধ্যমের কাছে তিনিই জানিয়েছিলেন, এই মাতৃত্ব তাকে বেশ পাল্টে দিয়েছে। এ অভিনেত্রী দ্রুত ধূমপান না ছাড়ার সিদ্ধান্ত নেন।

সাইফ আলি খান: এ অভিনেতা ২০০৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন। তখন তার বয়স মাত্র ৩৬ বছর। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি হৃদরোগ আক্রান্ত। এরপরই পুরোনো অভ্যাস ভুলে যাওয়া শুরু করেন সাইফ। পুরোপুরি ধূমপান ছেড়ে দেন।

অজয় দেবগন: শোনা যায় অজয় স্ত্রী ও কন্যার অনুরোধে ধূমপান ছেড়েছেন। তবে অভিনেতা দাবি করেছেন, নিজের সিদ্ধান্তেই তিনি এ অভ্যাস ত্যাগ করেছেন। এমনকি পর্দায় খুব প্রয়োজন না হলে তিনি ধূমপানের দৃশ্যে অভিনয়ও করেন না। তবে অজয়ের বিরুদ্ধে অন্য মাদকজাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করার অভিযোগ উঠেছে কয়েকবার।

আমির খান: বড় ছেলে জুনাইদ খানের ছবি ‘লাভিয়াপ্পা’ মুক্তির আগেই বড় ঘোষণা করেছিলেন আমির। জানিয়েছিলেন ধূমপানের অভ্যাস ত্যাগ করছেন তিনি। চলতি বছর জানুয়ারি মাসে ভক্তদের সামনে তিনি স্বীকার করেন, ধূমপান করতে তিনি খুবই পছন্দ করেন। কিন্তু এটি স্বাস্থ্যের জন্য মোটেও উপকারি নয়, তিনি জানেন। তাই প্রবীণ নাগরিক হয়ে ওঠার আগেই এই অভ্যাস ত্যাগ করেছেন। এ বছর মার্চে ৬০ বছরে পা দিয়েছেন এ তারকা। আনন্দবাজার

Jui  Banner Campaign
ট্যাগ: অজয় দেবগনআমির খানআসক্তিকঙ্কনা সেন শর্মাধূমপানশাহরুখ খানসাইফ আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সড়ক অবরোধ ও মব কালচার সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT