চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ওমরাহ পালন

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৪:০৭ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২৪
প্রবাস সংবাদ, রাজনীতি
A A

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সব ধরনের সভা সমাবেশ থেকে বিরত থেকেছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি। তবে দিনটি উপলক্ষে ওমরাহ পালন করেছেন নেতাকর্মীরা।

গতকাল ১ সেপ্টেম্বর রোববার কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহাম্মেদ আলী মুকিবের নেতৃত্বে সৌদি আরব বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মক্কার পবিত্র কাবা ঘরে ওমরাহ পালন করেছেন।

এসময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কুকুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

একই সঙ্গে সম্প্রতি ছাত্র-জনতার গণ আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা প্রাকৃতিক দুর্যোগে বন্যায় পানিবন্দী সকল মানুষসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এসময় টেলি কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সৌদি আরব বিএনপিকে ওমরা পালন দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো চলমান, প্রবাসে বিএনপি’র নেতা কর্মীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Reneta

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিম এর নেতৃত্বে এই পবিত্র ওমরা পালন ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নান, মক্কা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সৌদি আরব কেন্দ্রীয় যুবদল নেতা শেখ মোস্তাক আহমদ, সৌদি আরব সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল, জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলেমান হক ভুট্টু, কামাল, বিএনপি নেতা জাহাঙ্গীর সরকার, আমজাদ হোসেন, মক্কা জেদ্দা তায়েফসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা অসংখ্য নেতৃবৃন্দ।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমরাহপ্রতিষ্ঠাবার্ষিকীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT