চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে আসছে রাফীর ‘অমীমাংসিত’, টিজারে রহস্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৪
আইস্ক্রিন, বিনোদন
A A

সবাই টাইপিং করে খুনের তদন্ত প্রতিবেদনের নানা দিক তুলে ধরছেন! কিন্তু তাদের চোখ কালো কাপড়ে বাঁধা। কেউ লিখছেন, খুন হয়েছে আনুমানিক রাত দেড়টা-দুইটার দিকে। কেউ লিখছেন, খুনের কারণ পরকীয়া! আবার কেউ লিখছেন, ওরা নিজেরাই নিজেদের নিজেদের খুন করেছে!

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’-এর এমন রহস্যে ঘেরা ৪০ সেকেন্ডের একটি টিজার উন্মুক্ত হয়েছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের ইউটিউব ও ফেসবুকে।

টিজারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, এই ‘অমীমাংসিত’ রহস্যের জট আদৌ কি খুলবে?

টিজারের খানিক পরেই আইস্ক্রিনের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে, ইমতিয়াজ বর্ষণ এবং তানজিকা আমিনকে। তাদের চেহারার অভিব্যক্তি বিমর্ষ!

দুজন চেয়ারে বসা এবং মাঝে কন্যা শিশু। তাদের পিছনে দাঁড়িয়ে আছেন পাঁচজন পুরুষ এবং একজন নারী। প্রত্যেকের মুখে কালো কাপড়ে ঢাকা!

টিজার ও পোস্টারে এভাবেই ওয়েব ফিল্মটির গল্প রহস্য জিইয়ে রাখলেন রাফী। আপাতত কোনো আভাস দিতে রাজি নন নির্মাতা।

Reneta

এর আগে সত্য ঘটনা অবলম্বনে দহন, পরাণ এর মতো সিনেমা বানিয়েছিলেন রাফী। ওয়েবের জন্য নির্মাণ করেন জানোয়ার, ফ্রাইডে। প্রায় প্রতিটি কাজই আলোচনায় আসে। ‘অমীমাংসিত’-ও কি তাহলে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত? জানতে হলে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিনোদনের স্মার্ট দুনিয়া স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ‘আইস্ক্রিন’। এই ওয়েব কনটেন্টটি ২৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমীমাংসিতআইস্ক্রিনইমতিয়াজ বর্ষণওয়েব ফিল্মতানজিকা আমিনরায়হান রাফীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে বার ও আবাসিক হোটেল থেকে শতাধিক নারী-পুরুষ আটক

এপ্রিল ৬, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

নিখোঁজের ৩০ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ

এপ্রিল ৬, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম, পাল্টা কড়া অবস্থান ইরানের

এপ্রিল ৬, ২০২৬

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT