চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে শীর্ষে দুই নাটক, দর্শকের উচ্ছ্বাসে নির্ঘুম অমি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ন ০৩, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া সব নাটকের মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুই নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর এই নাটক দুটি ইউটিউবে হুমড়ি খেয়ে দেখছে দর্শক। আরও মজার ব্যাপার হচ্ছে, দুটি নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে!

এরমধ্যে ‘কিডনি’ রয়েছে ট্রেন্ডিংয়ের এক নম্বরে, দুই নম্বরে আছে ‘ফিমেল ৩’।

বাংলাদেশে অনেক অঞ্চলে এখনও শিক্ষার আলো পৌঁছায়নি। শিক্ষার অভাব থাকায় অর্থের প্ররোচনায় পড়ে অনেকেই নিজেদের শরীরের কিডনি বিক্রি করে দেয় সেই গল্প হাসি ঠাট্টায় তুলে এনেছেন অমি। এ নাটকের মাধ্যমে তিনি কৌশলে মানুষের সচেতনতা ও জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন।

ঢাকার নাখালপাড়ার ব্যাটারির গলির গল্পে আরেকটি নাটক ‘ফিমেল ৩’ ও মুগ্ধ করছে দর্শকদের। রেকর্ড পরিমাণ ভিউস ছাড়িয়েছে।

নাটক দুটির ভিউ ও ট্রেন্ডিংয়ে উঠে আসায় দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অমি। তিনি জানান, চোখ থেকে ঘুম চলে গেছে। একটু পর পর খেয়াল করছেন দর্শকদের উচ্ছ্বাস! চ্যানেল আই অনলাইনকে অমি বলেন, এতো এতো টেক্সট পাচ্ছি যা বলার বাইরে। আমি সকলের কাছে কৃতজ্ঞ।

প্রায় সব নাটকে রেকর্ড পরিমাণ ভিউ পান অমি। তিনি বলেন, আমার আগের সবকিছুকে ক্রস করেছে ‘ফিমেল ৩’। গত ঈদে বিদেশ নাটক ৪৭ ঘণ্টায় ৫০ লাখ ছিল কিন্তু মাত্র ২৩ ঘণ্টায় ৫০ লাখ দেখে ফেলেছে ‘ফিমেল ৩’। সেই সঙ্গে আছে ট্রেন্ডিংয়ে। এর আগে আমার ‘ব্যাচেলর ঈদ কোরবানি’ ও ‘গুডবাজ’ দুটি নাটক ট্রেন্ডিংয়ে ছিল।

Reneta

ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, গত কয়েকদিন যে প্রেসারে ছিলাম এতে আমার একটু ঘুম দরকার। এখন ফ্রি ছিলাম। বিশ্রামে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম এক দুই অবস্থানে আছে কিডনি ও ফিমেল ৩। আসলে মানুষের এই রেসপন্সের জন্যই কাজ করি। তারা আমার কাজগুলো এভাবে গ্রহণ করে এতে আমি নতুন করে এনার্জি পাই। দর্শকরা আমার কাজগুলো পছন্দ করেছেন এই কৃতিত্ব আমার টিমের সকলের।

‘কিডনি’ ও ‘ফিমেল ৩’ দুটি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, পাভেল, মিশু সাব্বির, সুমন পাটোয়ারী, মারজুক রাসেলসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজল আরেফিন অমিকিডনিচাষী আলমজিয়াউল হক পলাশপাভেলপারসা ইভানাফিমেল ৩মারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাসুমন পাটোয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি

মার্চ ২৩, ২০২৬

খামেনির পূর্বপুরুষদের শিকড় ভারতের এক প্রত্যন্ত গ্রামে

মার্চ ২৩, ২০২৬

ভিনিসিয়াসের জোড়া গোল, বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমল রিয়ালের

মার্চ ২৩, ২০২৬

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT