চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম মুক্তি পাওয়া দুই ছবিতে কোনো পারিশ্রমিক পাননি ওমর সানী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী তার প্রথম মুক্তি পাওয়া দুটি সিনেমাতেই কোনো পারিশ্রমিক পাননি! ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন এই চিত্রনায়ক!

১৯৯২ সালের ৩১ জুলাই মুক্তি পাওয়া ওমর সানীর প্রথম সিনেমা ‘চাঁদের আলো’ এবং একই বছর ৯ অক্টোবর মুক্তি পাওয়া ‘এই নিয়ে সংসার’ সিনেমায় বিনা সম্মানীতে কাজ করেন তিনি! শুধু তাই নয়, জেনারেটরসহ অন্যান্য মালামাল থাকে যেসব গাড়িতে, সেই গাড়িতে চড়ে প্রথম সিনেমার আউটডোরে গিয়েছিলেন তিনি!

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, “এমন সংগ্রাম একজন শিল্পী করতেই পারে। সত্যিকারের অভিনেতা হবার জন্য আমিসহ আরো অনেকেই এরকম অনেক কিছুই বিনা বাক্যব্যয়ে করেছি। কারণ স্ট্রাগল ছাড়া সত্যিকারের শিল্পী হওয়া যায় না।”

ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘অগ্নিপথ’-এ ওমর সানী তার প্রথম পারিশ্রমিক ৬০-৭০ হাজার টাকা পেয়েছিলেন। সে টাকা দিয়ে তিনি সিনেমার কস্টিউম কিনেছিলেন। এরকম নেপথ্যের অনেক গল্পই চিত্রনায়ক ওমর সানী শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের সপ্তম পর্বে।

শনিবার (১৭ জানুয়ারি) প্রচার হবে এই বিশেষ পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে ওমর সানী জানিয়েছেন, মরণোত্তর পুরস্কার তিনি চান না। যে সম্মান জীবদ্দশায় পাওয়া যায়না, সেটা মৃত্যুর পর পেয়ে লাভ কি?

পডকাস্টে চিত্রনায়িকা মৌসুমীর সাথে সংসার, সংগীত তারকা আসিফ আকবরের সাথে দ্বন্দ্বসহ অনেক বিষয় নিয়েই খোলামেলা কথা বলেছেন ওমর সানী। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফওমর সানীচাঁদের আলোপডকাস্টবিনা পারিশ্রমিকমৌসুমীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬

বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘ইস্টার সানডে’

এপ্রিল ৫, ২০২৬

বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন

এপ্রিল ৫, ২০২৬

জন্মদিনে সন্‌জীদা খাতুনকে নিবেদন করে ছায়ানটের বসন্ত অনুষ্ঠান

এপ্রিল ৫, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT