চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে ‘ওমর’ এর বিদেশ সফর শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ন ২২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

দেশের মাল্টিপ্লেক্সগুলোতে বেশ ভালো চলছে শরীফুল রাজ অভিনীত মোস্তফা কামাল রাজের ‘ওমর’। এবার ছবিটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্তত কুড়িটি অঙ্গরাজ্যে!

নিউ ইয়র্ক, বোস্টন, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, শিকাগো, মিয়ামি, ভার্জিনিয়া, ডালাসসহ যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি অঙ্গরাজ্যের মাল্টিপ্লেক্স থিয়েটার হলে দেখানো হবে ছবিটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় ‘ওমর’ ২৬ এপ্রিল একযোগে নিউ ইয়র্ক, ডালাস, শিকাগো, সান ফ্রান্সিসকোতে মুক্তি পাবে। এরপর পর্যায়ক্রমে বাকি অঙ্গরাজ্যে প্রদর্শিত হবে ছবিটি। আগামী ১২ মে পর্যন্ত এসব অঙ্গরাজ্যে চলবে ছবিটি।

এর বাইরে আগামি ১০ মে থেকে কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, মন্ট্রিয়েল, ক্যালগারি, এডমন্টনসহ আরও বেশ কয়েকটি জায়গায় মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে ছবিটি।

মে মাসের শেষের দিকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, আবুধাবিতে মুক্তি পাবে ‘ওমর’। ছবিটি দেশের বাইরে পরিবেশন করছে আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, কয়েক বছর ধরে প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলাদেশি সিনেমা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’সহ বেশ কয়েকটি ছবি প্রবাসীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। তা ছাড়া এখন তো কিছু কিছু ছবি আন্তর্জাতিক মানের তৈরি করছেন বাংলাদেশের পরিচালকেরা। দেশে আলোচনা তৈরি হচ্ছে ওই সব ছবির। যা দেশের বাইরে প্রবাসী দর্শকের মধ্যেও ছড়িয়ে পড়ছে।

Reneta

বাংলাদেশি সিনেমা নিয়ে এই পরিবেশকের ভাষ্য, একসময় ইউরোপ আমেরিকাতে মিলনায়তন ভাড়া করে বাংলা সিনেমা চালানো হতো। এখন হলিউডের ছবির পাশাপাশি মাল্টিপ্লেক্সে বাংলাদেশি সিনেমা মুক্তি পাচ্ছে। এটি বাংলাদেশি সিনেমার অর্জন। এ ছাড়া প্রবাসী বাঙালিদের পাশাপাশি কিছু ভারতীয় বাংলা ভাষাভাষীরাও এখানে আমাদের সিনেমা দর্শক।

ওমর সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, এরফান মৃধা শিবলু, আয়মান শিমলা। জনি হকের লেখা একটি আইটেম গানে পারফর্ম করেন কলকাতার দর্শনা বণিক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়মান শিমলাএরফান মৃধা শিবলুওমরনাসির উদ্দিন খানফজলুর রহমান বাবুবুবলীমাল্টিপ্লেক্সমোস্তফা কামাল রাজরোজী সিদ্দিকীলিড বিনোদনশবনম বুবলীশরীফুল রাজশহীদুজ্জামান সেলিমসিনেপ্লেক্সসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের জোড়া গোল, বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমল রিয়ালের

মার্চ ২৩, ২০২৬

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT