চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মাননা পেলেন ৫০ সংগীতগুণী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হলো দেশের ৫০ জন সংগীতগুণীকে। এমন দৃষ্টান্ত ৫০ বছরের বাংলাদেশে আগে ঘটেনি। যা ঘটলো বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে, রাজধানীর ‘শেরাটন ঢাকা’ হোটেলে।

এদিন অনুষ্ঠিত হলো ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর ১৬তম আসরের ২য় পর্ব। যার প্রথম পর্ব অনুষ্ঠান হয় গত ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। সেখানে সম্মাননা গ্রহণ করেন ১১ জন সংগীতগুণী। বাকি ৩৯ জন গুণীকে সম্মাননা জানানো হলো বুধবারের (২৯ ডিসেম্বর) আয়োজনে। এরমধ্যে কয়েকজনকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়।

অপু মাহফুজের উপস্থাপনায় এক মিনিট করতালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শীত বিকেলে শুরু হওয়া এ আয়োজনে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন চ্যানেল আইয়ের তিন পরিচালক। তারা হলেন শাইখ সিরাজ, জহিরউদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু।

প্রথমেই ফেরদৌসী রহমানের পক্ষে ক্রেস্ট তুলে দেওয়া হয় সৈয়দ আবদুল হাদীর হাতে। ফোনে ফেরদৌসী রহমান বলেন, ‘এটা আমার জন্য গর্বের বিষয়; কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। দুঃখিত, নিজে উপস্থিত হয়ে নিতে পারিনি বলে।’

এরপর একে একে পদক প্রদান করা হয়। তালিকায় ছিলেন সৈয়দ আব্দুল হাদী, মোহাম্মদ রফিকউজ্জামান, শাহ আব্দুল করিম, সোহরাব হোসেন, সমর দাস, খান আতাউর রহমান, ফিরোজা বেগম, সৈয়দ শামসুল হক, মাহমুদুন্নবী, খন্দকার নুরুল আলম, বশির আহমেদ, গাজী মাজহারুল আনোয়ার, আজাদ রহমান, আলম খান, কাওসার আহমেদ চৌধুরী, সুজেয় শ্যাম, মোহাম্মদ খুরশীদ আলম, নীলুফার ইয়াসমিন, রফিকুল আলম, নজরুল ইসলাম বাবু, ফকির আলমগীর, আজম খান, শেখ সাদী খান, কাদেরী কিবরিয়া, শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, আলাউদ্দিন আলী, শাহীন সামাদ, ফেরদৌস ওয়াহিদ, সুবীর নন্দী, ফরিদা পারভীন, এন্ড্রু কিশোর, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শহীদ মাহমুদ জঙ্গী, লাকী আখান্দ, নকীব খান, আইয়ুব বাচ্চু, মাহফুজ আনাম জেমস। কখনও শিল্পীরা সশরীরে, কখনও তাদের পক্ষের প্রতিনিধি এগুলো গ্রহণ করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে দেওয়া হয়- আব্দুল জব্বার, রথীন্দ্রনাথ রায়, নীনা হামিদ, ফেরদৌস আরা, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, আব্দুল আলীম, সত্য সাহা, মাসুদ করিম, সামিনা চৌধুরীর পুরস্কারগুলো।

Reneta

অনুষ্ঠানে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘পুরস্কার পাওয়ার অনুভূতি কেমন, তা বলার প্রয়োজন নেই। কারণ সবারই অনুভূতি একই। সম্মান পেলে একই রকম অনুধাবন হয়। তবে আমার যে বিষয়টি বলতে ইচ্ছে হচ্ছে তা হলো- বাংলাদেশের শিল্পী ও শিল্পের প্রতি চ্যানেল আইয়ের যে ভালোবাসা, তার প্রমাণ তারা জন্মলগ্ন থেকে দিচ্ছে। এখনও দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও দেবে সেটা আশা করি।’ হাদী এসময় গুণী শিল্পীদের কথাও স্মরণ করেন।

‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’- স্লোগান নিয়ে পুরো আসরের প্রকল্প প্রধান ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন ও প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর দুপুর ২টার সংবাদের পর নিউ ইয়র্ক ও ঢাকায় ধারণকৃত পুরো অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুআজম খানআজাদ রহমানআলম খানআলাউদ্দিন আলীআহমেদ ইমতিয়াজ বুলবুলএন্ড্রু কিশোরকাওসার আহমেদ চৌধুরীকাদেরী কিবরিয়াখন্দকার নুরুল আলমখান আতাউর রহমানগাজী মাজহারুল আনোয়ারনকীব খাননজরুল ইসলাম বাবুনীলুফার ইয়াসমিনফকির আলমগীরফরিদা পারভীনফিরোজা বেগমফেরদৌস ওয়াহিদবশির আহমেদমাহফুজ আনাম জেমসমাহমুদুন্নবীমোহাম্মদ খুরশীদ আলমমোহাম্মদ রফিকউজ্জামানরফিকুল আলমরুনা লায়লালাকী আখান্দলিড বিনোদনশহীদ মাহমুদ জঙ্গীশাহ আব্দুল করিমশাহনাজ রহমতুল্লাহশাহীন সামাদশেখ সাদী খানসমর দাসসুজেয় শ্যামসুবীর নন্দীসৈয়দ আব্দুল হাদীসৈয়দ শামসুল হকসোহরাব হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট ২০২৬’

এপ্রিল ৭, ২০২৬

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

এপ্রিল ৭, ২০২৬

ধ্বংস করা মার্কিন বিমানের ‘নতুন তথ্য’ প্রকাশ করল ইরান

এপ্রিল ৭, ২০২৬

একরাতেই ইরানকে নিশ্চিহ্নে ট্রাম্পের হুমকি

এপ্রিল ৭, ২০২৬

সরকার আশস্ত করলেও ফিলিং স্টেশনগুলোতে চিত্র ভিন্ন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT