আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু হতে চলেছে বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন দেখে আফগানদের বিপক্ষে জয়ে শুরুর লক্ষ্য নিয়ে নামবে সাকিব আল হাসানের দল।
ধর্মশালায় শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে লড়াই। শুরুটা স্বস্তির করতে আফগানিস্তানের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
অতীত পরিসংখ্যানও এগিয়ে রাখছে টিম টাইগার্সকে। দুদলের মুখোমুখি দেখায় বেশ এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বকাপেও আফগানদের বিপক্ষে দুই দেখায় জয় পেয়েছে টাইগার দল। ছাড় দিতে রাজি নয় আফগানরাও। শক্তি-সামর্থ্য নিয়ে মাঠে নামছে তারাও।
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার স্বপ্ন দেখছে সাকিব আল হাসানের দল। সে লক্ষ্যে শেষ সময়ের প্রস্তুতিও সেরেছে টিম টাইগার্স। দেখে নেয়া যাক আফগান মিশনে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম/হাসান মাহমুদ।







