চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের শচীনের রেকর্ডটা এখন কোহলির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আসরের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি পূর্ণ করেই শচীন টেন্ডুলকার ও সাকিব আল হাসানের একটি রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক হয়েছেন। তার কিছুপর শচীনের আরও একটি রেকর্ড ভেঙেছেন কোহলি, এক আসরে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন ভারতের টপঅর্ডার ব্যাটার।

বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক এতদিন ছিলেন শচীন টেন্ডুলকার। ২০০৩ বিশ্বকাপে ১১ ইনিংসে ছয় ফিফটি ও এক সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৩ রান। ২০ বছর পর শচীনের রেকর্ডটি ভাঙলেন কোহলি।

ওয়াংখেড়েতে সেমিতে নামার আগে শচীন থেকে ৭৯ রান দূরে ছিলেন কোহলি। ৩৪ ওভারের চতুর্থ বলে ৮০ রানে পা দিয়ে শচীনকে ছাড়িয়ে যান। চলতি বিশ্বকাপে শচীনের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন কোহলি, ৫০তম শতকের দিকে ছুটছেন এই ম্যাচেই।

বিশ্বকাপে হট-ফেভারিটের মতোই সেমিফাইনালে উঠেছে ভারত। গ্রুপপর্বের নয় ম্যাচের সবকটিতে জিতেছে। আসরের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের সঙ্গে দাপট দেখিয়ে এগোচ্ছে রোহিত শর্মার দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৬ ওভারে ১ উইকেটে ২৬৫ রান। আটটি চার ও এক ছক্কায় বিরাট কোহলি ৮৮ বলে ৮৬ রানে ও শ্রেয়াস আয়ার দুটি চার ও চারটি ছক্কায় ৩৪ বলে ৪৯ রানে ক্রিজে আছেন।

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ভারত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝড়ো সূচনা উপহার দেন রোহিত শর্মা ও শুভমন গিল। ৮ ওভার ২ বলে দুই ওপেনার তুলে নেন ৭১ রান। ২৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে রোহিত আউট হলে জুটি ভাঙে। টিম সাউদির স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে কেন উইলিয়ামসনের তালুবন্দি হন।

আউট হওয়ার আগে অবশ্য রেকর্ড গড়েছেন রোহিতও। ক্যারিবিয়ান ব্যাটিংদানব ক্রিস গেইলকে টপকে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা মারা ব্যাটার এখন ভারত দলপতি। বিশ্বকাপে তার ছক্কা হয়ে গেছে ৫১টি। গেইল ওয়ানডে বিশ্বকাপে মোট ৪৯ ছক্কা মেরেছিলেন। ম্যাচের পঞ্চম ওভারে বোল্টের বলে লং লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ৫০তম ছক্কাটি মেরে রেকর্ড গড়েন রোহিত। পরে ষষ্ঠ ওভারে মিচেল স্যান্টনারের বলেও ওভার বাউন্ডারি মারেন।

Reneta

রোহিত ফেরার পর ব্যাটে আসেন কোহলি। ক্রিজে আসার পরই লেগ বিফোরের আবেদন করা হয় তার বিপক্ষে। কিউইরা রিভিউও নেয়। টিভি রিপ্লেতে দেখা যায় বল কোহলির ব্যাট ছুঁয়েছিল। রানের খাতা খোলার আগে তাই তাকে মাঠ ছাড়তে হয়নি।

বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরির পথে ছিলেন শুভমন গিল। তার মাঝে চোট পেয়েছেন ২৪বর্ষী ব্যাটার। ২৩তম ওভারের চতুর্থ বলে লংঅন অঞ্চলে বল ঠেলে দিয়ে এক রান নেন কোহলি। রান নিতে গিয়ে পায়ে চোট পেয়ে গিল রিটায়ার্ড হার্ট হয়ে বাইরে যান। আট চার ও তিন ছক্কায় ৬৫ বলে ৭৯ রান করেছেন তিনি।

২৭তম ওভারের শেষ বলে ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৭২তম ফিফটি পূর্ণ করেন কোহলি। ৫৯ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল চারটি চারের মার। ফিফটি পূর্ণ করে সাকিব আল হাসান ও শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক হয়ে যান কিংবদন্তি ভারতীয় ব্যাটার।

আসরে এপর্যন্ত কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ৮টি। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। ২০০৩ বিশ্বকাপে ছয়টি ফিফটি ও এক সেঞ্চুরিতে সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন শচীন। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি ফিফটি ও দুটি সেঞ্চুরিতে শচীনের পাশে নাম লেখান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াংখেড়ে স্টেডিয়ামওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিগিলনিউজিল্যান্ডভারতমুম্বাইরোহিতলিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT