চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশাঙ্কাকে ফিরিয়ে স্বস্তিতে রাখলেন তানজিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব। বিপজ্জনক হয়ে উঠতে থাকা পাথুম নিশাঙ্কাকে ড্রেসিংরুমে ফিরিয়ে টাইগার ডেরায় ফেরান স্বস্তি। যদিও রানের গতি ঠিক রেখে এগোচ্ছে লঙ্কাবাহিনী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেটে ১১৩ রান। সাদিরা সামারাবিক্রমা ২৫ ও চারিথ আসালাঙ্কা ২১ রানে ক্রিজে আছেন।

তানজিমের করা অফস্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে যান আক্রমণাত্মক থাকা নিশাঙ্কা। আগেভাগেই ব্যাট চালানোয় করে বসেন গড়বড়। ব্যাটের নিচের কানায় লেগে বল স্টাম্পে আঘাত হানে। ৩৬ বলে ৮ চারে ৪১ রানের ইনিংস খেলে লঙ্কান ওপেনার বিদায় নেন।

এর আগে ম্যাচের প্রথম ওভারে শরিফুলের অফস্টাম্পের বাইরের বল খেলতে যেয়ে গড়বড় করেন ৪ রানে থাকা কুশল পেরেরা। ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে স্লিপের দিকে। বাঁ-দিকে অনেকটা ঝাঁপিয়ে উড়ন্ত ক্যাচ নেন উইকেটরক্ষক মুশফিক। শ্রীলঙ্কা ৫ রানে প্রথম উইকেট হারায়।

দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিস ৬১ রান যোগ করেন। সাকিবের বলে লংঅনে শরিফুলের হাতে ক্যাচ দেন লঙ্কান দলপতি মেন্ডিস, তিনি ১৯ রানে ফিরলে জুটি ভাঙে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩তানজিমদিল্লিনিশাঙ্কাবাংলাদেশমুশফিকলিড স্পোর্টসশরিফুলশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT