ক্রিকেট

বিশ্বকাপের পর কোচ থাকবেন হাথুরুসিংহে?

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে ও সহকারী সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে ও সহকারী সদস্য অনুশীলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছরখানেক আগেও ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের দৃশ্যপট বদলে গেছে বিশ্বকাপে। জয় দিয়ে আসর শুরু করে টানা ছয় ম্যাচে হেরেছে টিম টাইগার্স। সেমির স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া সাকিবদের এখন সেরা আটে থাকাই বড় চ্যালেঞ্জ। এমন ব্যর্থতার পর বিশ্বকাপ শেষে টাইগারদের কোচের দায়িত্বে থাকবেন কিনা হাথুরুসিংহে, এমন প্রশ্নও উঠছে। উত্তর অবশ্য বোর্ডের উপরই ছেড়ে দিয়েছেন লঙ্কান এ কোচ।

সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন কিনা এমন প্রশ্নের সম্মুখীন হন টাইগারদের কোচ হাথুরু।

জবাবে বলেছেন, ‘আমি কোচ থাকবো কিনা এটা আমার উপর নির্ভর করে না। এটা আসলে বোর্ডের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে।’

গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় টাইগারদের কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। এ দফায় দুবছরের জন্য চুক্তি করেছেন। ২০১৭ সালে মেয়াদ শেষের আগে বাংলাদেশ কোচের চাকরি ছেড়ে গিয়েছিলেন তিনি।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদিল্লিবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…