চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। পরের দুটি ম্যাচে অবশ্য হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে। নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেতে চায় টিম টাইগার্স। জয়ের লক্ষ্যে স্বাগতিকদের হারাতে নামবে সাকিব আল হাসানের দল।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। প্রতিযোগিতায় ফিরতে ভারতের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। গুরুত্বপূর্ণ জিততে চান বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বলেছেন, ‘কালকের ম্যাচটাই আমাদের কাছে সব। আমরা এখন থেকে সব কটি ম্যাচ জেতার জন্য মুখিয়ে আছি।’

বোলিংয়ের প্রভাব বৃদ্ধির জন্য একাদশে পরিবর্তন আনার কথা ভাবছে বাংলাদেশ। খেলানো হতে পারে বাড়তি বোলারকে। টাইগার কোচ বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের কিছুটা ভিন্ন পরিকল্পনা আছে। উইকেট এবং প্রতিপক্ষ অনুযায়ী আমরা সম্ভাবত ভিন্ন কম্বিনেশন নিয়ে মাঠে নামব। এ ধরণের উইকেটে আদর্শ সমন্বয় করতে আমাদের একজন বাড়তি বোলার প্রয়োজন হবে।’

বাড়তি বোলার খেলাতে গেলে অবশ্য একজন ব্যাটারকে বাদ পড়তে হবে। ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ বোলার খেলানোয় বাদ দেয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে নিউজিল্যান্ড ম্যাচে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেছেন তিনি। তাকে বাদ দেয়া হয়তো এবার কঠিনই হবে। সেক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ওপেনার তানজিদ তামিমের। বিশ্বকাপের আগের তিনটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। রান করেছেন ৫, ১ ও ১৬। ওয়ানডে ক্যারিয়ারে ৭ ইনিংসে তার মোট রান ৫৬। ফলে একাদশে তার জায়গা নড়বড়ে হয়ে পড়েছে আগে থেকেই।

সাকিবের চোট শঙ্কা থাকলেও দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে। তবে পুনের উইকেট বিবেচনায় ভারত ম্যাচে দুটি পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। বাড়তি বোলার হিসেবে তানজিদ তামিমের জায়গায় দলে আসতে পারেন শেখ মেহেদী হাসান অথবা নাসুম আহমেদ। সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটনের পাশে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। আর পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন তানজিম হাসান সাকিব।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপুনেবাংলাদেশভারতলিড স্পোটর্সসাকিবহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT