নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে চার টপঅর্ডার ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমকে নিয়ে চাপ কাটিয়ে তুলেছিলেন সাকিব আল হাসান। ৪০ রানের অনবদ্য ইনিংস খেলে গড়েছেন নতুন কীর্তি। বিশ্বকাপে সর্বকালের সেরা অলরাউন্ডার এখন সাকিব।
বিশ্বকাপ খেলেছেন এমন অলরাউন্ডারদের মধ্যে ব্যাটে-বলে সবার শীর্ষে উঠে এসেছেন টাইগার অধিনায়ক। পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও জ্যাক ক্যালিসদের মত কিংবদন্তি অলরাউন্ডারদের।
অলরাউন্ড পারফর্মে ব্যাট হাতে সর্বোচ্চ রানের মালিক সাকিব। ৩২ ম্যাচে ১২০১ রান করেছেন টাইগার কিংবদন্তি। সমান ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৯ উইকেট নিয়েছেন সাকিব।
সাকিবের পরে আছেন ক্রিস গেইল। ৩৫ ম্যাচে ১১৮৬ রান ও ১৬ উইকেট নিয়েছেন তিনি। তিনে সনাথ জয়সুরিয়া। ৩৮ ম্যাচে লঙ্কান কিংবদন্তির রান সংখ্যা ১১৬৫, আর উইকেট ২৭টি।








