চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ছাড়িয়ে গেলেন রোহিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে খুব একটা বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। স্বল্প সংগ্রহ তাড়া করতে নেমে ঝড়ো সূচনা উপহার দিয়ে ফিরেছেন রোহিত শর্মা। তার আগে অবশ্য বিশ্বকাপে সর্বোচ্চ রানের মাইলফলকে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন ভারতীয় অধিনায়ক।

এই ম্যাচে নামার আগে চলতি বিশ্বকাপে অংশ নেয়া ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের রানের তালিকায় সবার উপরে ছিলেন সাকিব আল হাসান। ৩২ ম্যাচে ১২০১ রান করে ছিলেন তালিকার ছয়ে। ১১৯৫ রান নিয়ে রোহিত ছিলেন সাতে। আর শীর্ষে ৪৫ ম্যাচে ২২৭৮ রান করা শচীন টেন্ডুলকার।

৪০ বলে ৪৮ রান করে হাসান মাহমুদের শিকার হয়ে ফেরেন রোহিত। এই রানের সুবাধে রোহিতের মোট রান ১২৪৩। উঠে এসেছেন তালিকার চারে। সাকিবের পাশাপাশি পেছনে ফেলেছেন ব্রায়ান লারা ও এবি ডি ভিলিয়ার্সকে।

বাংলাদেশের দেয়া ২৫৭ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে ১১৫ রান। শুভমন গিল ৪৪ বলে ৪৪ রান ও বিরাট কোহলি ১৪ বলে ২১ রানে ক্রিজে আছেন।

টাইগার বোলারদের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। উদ্বোধনী জুটিতে ৮৮ রান তোলেন তারা। ১২.৪ ওভারে হাসান মাহমুদের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ফেভারিট ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনারের রেকর্ড গড়ার পর বিশ্বকাপের হাজার রানের ক্লাবে পৌঁছান মুশফিকুর রহিম। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৫৬ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩গিলতানজিদতামিমবাংলাদেশভারতমাহমুদউল্লাহমুশফিকরোহিতলিটনশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT