চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিদায়, সেমিতে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ন ১১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের চলতি আসরে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। চতুর্থ দল হিসেবে সেমিতে পা রাখতে লড়াই ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। কিউইদের থেকে রানরেটে পিছিয়ে থাকায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জটিল সমীকরণ নিয়েই মাঠে নামে বাবর আজমের দল। ইংলিশদের বড় লক্ষ্য টপকাতে নেমে সমীকরণের মারপ্যাচে ম্যাচের ফলাফল আসার আগেই বাদ পড়েছে পাকিস্তান। আর চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সেমির সমীকরণ সামনে রেখে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের সংগ্রহ গড়ে ইংলিশরা। সেমিতে যেতে হলে ইংলিশদের দেয়া  লক্ষ্য তাড়া করতে হত ৬.৪ ওভারে। এমন অসম্ভবকে সম্ভব করতে পারেনি পাকিস্তান। আর তাতেই বিদায় ঘণ্টা বেজেছে তাদের।

সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। অন্যদিকে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে অপরাজিত ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে সেমিতে পা রেখেছে তারা। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে লড়বে দুই দল।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে টেবিলের দুইয়ে ও তিনে থাকা সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে টেম্বা বাভুমার দল। অন্য়দিকে সমান পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের চেয়ে রানরেটে পিছিয়ে থেকে চারে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে তারা। সেমিফাইনালের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিশ্বকাপের চলতি আসর হতশ্রী কেটেছে বাংলাদেশের। নয় ম্যাচে কেবল দুটি জয় পেয়েছে তারা। রানরেটে এগিয়ে থাকায় অবশ্য এখন পর্যন্ত টেবিলের আটে আছে টিম টাইগার্স। সে সাথে বাঁচিয়ে রাখছে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও। আসরে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস না জিততে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর আয়োজন করবে পাকিস্তান। আয়োজক হিসেবে সরাসরি ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারা। চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে পাকিস্তান থাকায় শীর্ষ আটে থাকা দলগুলো খেলবে ওই টুর্নামেন্ট।

Reneta

চার সেমিফাইনালিস্ট ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং আয়োজক পাকিস্তান ছাড়া আরও দুইদলের ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হয়েছে। তারা হল আফগানিস্তান ও ইংল্যান্ড।

বিশ্বকাপে দারুণ খেলেছে আফগানিস্তান। নয় ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে তারা। অন্যদিকে এখন পর্যন্ত টেবিলের সাতে অবস্থান ইংল্যান্ডের। আর আটে বাংলাদেশ।

টেবিলের নয়ে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারিয়েছে শ্রীলঙ্কা। নয়ে ম্যাচে তাদের জয় দুটিতে। রানরেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে তারা। আর টেবিলের তলানিতে আছে নেদারল্যান্ডস। ৮ ম্যাচে চার জয় তাদের। নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করবে তারা। সেক্ষেত্রে বাদ পড়বে বাংলাদেশ।

রোববার বেঙ্গালোরে ভারতের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT