চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনওয়ে-রাচিনের সেঞ্চুরি, জয়ের পথে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের দেয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটে নেমে সেঞ্চুরি পূর্ণ করেছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। তাদের দুই শতাধিক রানের জুটিতে সহজ জয়ের পথে হাঁটছে নিউজিল্যান্ড। 

আহমেদাবাদে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৮২ রান তোলে জশ বাটলারের দল। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩১ ওভারে ১ উইকেটে ২২২রান। ক্রিজে আছেন ডেভন কনওয়ে ১১৫ রানে ও রাচিন রবীন্দ্র ১০০ রানে।

ইংল্যান্ডের সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারের প্রথম বলে রানের খাতা না খুলেই বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইল ইয়াং। মাত্র ১০ রানে প্রথম উইকেট হারালেও দলকে চাপমুক্ত করেছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।

দ্রুতগতিতেই রান তুলেছেন দুই কিউই ব্যাটার। ২৭ ওভারের প্রথম বলে সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে। ১৩টি চার ও দুই ছক্কায় ৮৩ বলে শতক পূর্ণ করেন কনওয়ে।

সমান তালে রান তুলতে থাকা রবীন্দ্রকেও সেঞ্চুরি পূর্ণ করতে অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ৩১তম ওভারের চতুর্থ বলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান রাচিন। ৯টি চার ও চার ছক্কায় ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩কনওয়েনিউজিল্যান্ডবাটলারবোল্টরবীন্দ্ররুটলাথামলিড স্পোর্টসহেনরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা

মার্চ ১২, ২০২৬

সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন বিএনপির ৪ ও জামায়াতের এক এমপি

মার্চ ১২, ২০২৬

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-৬

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছেন আহমেদ আযম খান

মার্চ ১২, ২০২৬

রাষ্ট্রপতি সকল খুনের সহযোগী ছিলেন: জামায়াত আমির

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT