পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ফেভারিট ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
দুপুর ২টা ৩০ মিনিটে শুরু ম্যাচ। টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার ও রেডিও ভূমি খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে।
একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে টিম টাইগার্স। সাকিবের পরিবর্তে খেলছেন স্পিনার নাসুম আহমেদ। পেস আক্রমণেও এসেছে পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন হাসান মাহমুদ।
ভারত দলে আসেনি কোনো পরিবর্তন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে খেলা একাদশ নিয়ে স্বাগতিকরা মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।







