চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টস জিততে দোয়া চাইলেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে স্বস্তির শুরু হলেও পরের তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে এখনই সব কিছুর শেষ দেখছেন না সাকিব আল হাসান। নিজেদের পঞ্চম ম্যাচে উড়তে থাকা সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে অবশ্য টসে জিততে চাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। সে জন্য দোয়াও চেয়েছেন তিনি। 

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। যেখানে তাপমাত্রা বড় একটা সমস্যা হতে পারে দুই দলের জন্যই। ফলে ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ। তাই টস জেতার জন্য সমর্থকদের দোয়া করতে বলেছেন টাইগার অধিনায়ক। বলেছেন, ‘দোয়া করেন কাল টসে যেন জিতি।’

বাংলাদেশ অধিনায়কের আগে টসে জিততে চাওয়ার পেছনে অবশ্য কারণও আছে। চলতি আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ করছে সাউথ আফ্রিকা। আগে ব্যাটে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করেছিল তারা। গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল ৩৯৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আগে ব্যাটিং করে তিনশতাধিক রান করেছিল তারা। তবে রান তাড়ায় ব্যর্থ হয়েছে তারা। নেদ্যারল্যান্ডসের দেয়া ২৪৫ রান তাড়ায় নেমে হেরেছে ৩৮ রানে। এমনকি রান তাড়ায় নেমে নিজেদের সবশেষ ১৫ ম্যাচের ১০টিতে হেরেছে সাউথ আফ্রিকা।

প্রোটিয়াদের বিপক্ষে অবশ্য জয়ের স্বপ্ন দেখছেন সাকিব। বলেছেন, ‘কালকের ম্যাচে যদি সবাই ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতাসকিনবাংলাদেশমুম্বাইলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT