চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচের ভুয়া টিকিট বিক্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ১২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৪ অক্টোবর মহারণে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্ধারিত টিকিট বিক্রির পরও বাড়তি টিকিট ছাড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। মানুষের অতি-আগ্রহের সুযোগে এবার খবর এলো ভুয়া টিকিট বিক্রিরও।

ভারত-পাকিস্তান ম্যাচের ১৫০টি জাল টিকিটসহ চার যুবককে আটক করেছে আহমেদাবাদ সিটি ডিটেকশন অব ক্রাইম ব্রাঞ্চ (ডিসিবি)। গত মঙ্গলবার বোদাকদেব এলাকা থেকে টিকিট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মেশিনসহ তাদের আটক করা হয়। চারজনের তিনজন ১৮ বর্ষী, আরেকজনের বয়স ২১ বছর।

পুলিশের প্রাথমিক তদন্তে এসেছে, জাল টিকিট বিক্রেতারা প্রথমে ম্যাচের একটি আসল টিকিট কিনেছিল। তারপর অভিযুক্তদের একজনের দোকানে ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে আসল টিকিটের স্ক্যান কপি করার পর প্রায় ২০০টি ভুয়া টিকিট প্রিন্ট করেছিল। ডিসিবি’র ডেপুটি পুলিশ কমিশনার চৈতন্য মণ্ডলিক এ তথ্য জানান।

ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন, প্রতারণা এবং জালিয়াতির মতো অভিযোগে মামলা করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে। পুলিশের ভাষ্য, চারজনের আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। তারা নিজেদের বিলাসবহুল চাহিদা পূরণের জন্য এমন কাজ করছিল।

গোপন তথ্যের ভিত্তিতে কৃষ্ণ জেরক্স নামের একটি ফটোকপি দোকান থেকে চার অভিযুক্তকে আটক করা হয়। ১৫০টি জাল টিকিট ছাড়াও পুলিশ ফটোকপির দোকান থেকে প্রায় দুই লাখ রুপির রঙিন প্রিন্টার, কম্পিউটার মনিটর, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (সিপিইউ), পেনড্রাইভ, পেপার কাটার এবং মোবাইল ফোনের মতো বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ চার অভিযুক্তের বিক্রি করা ৪০টি ভুয়া টিকিটও উদ্ধার করেছে। ক্রেতাদের সামর্থ্য অনুযায়ী তারা দুই হাজার থেকে শুরু করে ২০ হাজার রুপির বেশি মূল্যে টিকিট বিক্রি করছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: আহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডটিকিটপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধামন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে থাকছে অতি গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

দেশে কবে থেকে শুরু পবিত্র রমজান?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে আদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT