চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি সেই সময় লোকেশকে বলেছিলেন…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপে দারুণ শুরু করেছে ‘হট-ফেভারিট’ ভারত। ২০০ রানের সহজ লক্ষ্য তাড়ায় অবশ্য দুই রানে তিন উইকেট হারিয়ে মহাবিপদেই পড়েছিল স্বাগতিক দলটি। ধাক্কা সামাল নেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ওরকম পরিস্থিতিতে কি কথা হয়েছিল দুজনের?

বিরাট কোহলির (৮৫) সঙ্গে চতুর্থ উইকেটে ১৬৫ রানের জুটি গড়ে ভারতের জয় সহজ করে দেন লোকেশ। উইকেটরক্ষক-ব্যাটার ১১৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ম্যাচসেরা হওয়া ৩১ বর্ষী লোকেশের কাছে জানতে চাওয়া হয়, ক্রিজে কোহলির সঙ্গে কি কথা হচ্ছিল। পুরস্কার বিতরণীর মঞ্চে হাসিমুখেই তিনি কৌতূহল মিটিয়েছেন।

‘সত্যি বলছি, খুব বেশি কথা হয়নি। আমি গোসল করার সময় নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছিলাম। আমি ভেবেছিলাম আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা ব্যাটিংয়ে নামার আগে বিরতি পাবো। পা উপরে রেখে বিশ্রাম নেবো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ড্রেসিংরুমের বাইরে ছিলাম। শুধু নিঃশ্বাস ফেরানোর চেষ্টা করছিলাম।’

জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের বোলিং তোপে দুই ওপেনার রোহিত শর্মা, ঈশান কিষাণ ও তিনের শ্রেয়াস আয়ার রানের খাতাই খুলতে পারেননি। ম্যাচে ফিরতে তখন লোকেশকে টেস্ট মেজাজে ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছিলেন কোহলি।

‘বিরাট বলেছিল উইকেট ব্যাটিং সহায়ক আছে। আমাদের শুধু সঠিক শট খেলতে হবে। কিছু সময়ের জন্য টেস্ট ক্রিকেটের মতো খেলতে হবে। দেখি পরিস্থিতি কোথায় যায়। এটিই মূল পরিকল্পনা ছিল। আমরা দলের জন্য কাজটা করতে পেরে আনন্দিত।’

Reneta

চেন্নাইয়ের উইকেটে রানতাড়া করতে নামা ভারতের জন্য শিশির পড়ার আগপর্যন্ত ব্যাটিং করা কঠিন ছিল বলে জানান লোকেশ। তার মতে ব্যাট করার জন্য পিচ খুব সহায়ক ছিল না।

‘আমরা যখন বোলিং করি, তখন নতুন বলে ফাস্ট বোলারদের জন্য পিচ কিছুটা সহায়ক ছিল। পরে স্পিনাররা এসে উইকেট থেকে অনেক সাহায্য পায়। আমি মনে করি শেষ ১৫-২০ ওভারে শিশির ব্যাটিং করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রেখেছিল।’

‘ব্যাট করার জন্য এটা দারুণ উইকেট ছিল না, খুব কঠিনও ছিল না। ফ্ল্যাট উইকেট কিংবা বোলারদের জন্য খুব সহায়ক ছিল না। আমি মনে করি, ক্রিকেটের জন্য ভালো উইকেট ছিল। এরকমটা ভারতের দক্ষিণ অঞ্চলে পাবেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিভারতলিড স্পোর্টসলোকেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT