চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাশফোর্ডের উদযাপন কেন অনুকরণ করলেন বুমরাহ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ন ১২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটার হোক বা ফুটবলার, ক্রীড়াজগতে সবারই আলাদা আলাদা উদযাপনের ভঙ্গি থাকে। কেউ নিজের থেকে উদযাপনের ধরণ তৈরি করেন। আবার কেউ কেউ জনপ্রিয় কোনো তারকার উদযাপন অনুকরণ করেন। এবার সেই পথেই হাঁটলেন জাসপ্রীত বুমরাহ। আফগান ব্যাটার ইব্রাহিম জাদরানের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ফুটবলার মার্কাস র‍্যাশফোর্ডকে অনুকরণ করলেন।

আফগানিস্তানের ইনিংসের সপ্তম ওভারে ওপেনার জাদরান উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসবন্দি হন। এরপরই সেই অভিনব উদযাপন। গোল করার পর র‍্যাশফোর্ড যেভাবে চোখ বন্ধ করে মাথায় আঙুল দেন, উইকেট পেয়ে সেই কাজটাই করেন ২৯ বর্ষী পেসার। ভারতীয় ক্রিকেটারের এমন উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির বিপক্ষে ফাইনালে পেনাল্টি মিস করার পরে বর্ণবাদী আচরণের শিকার হন র‍্যাশফোর্ড। এরপর তিনি মানসিক সমস্যায় ভুগতে থাকেন। পরে সেই সমস্যা থেকে বেরিয়ে ফিরে পান আত্মবিশ্বাস। গত মৌসুমে আবারো ফর্ম ফিরে পান। গোল করার পর শুরু করেন অভিনব উদযাপন। মূলত এটির মাধ্যমে তিনি নিজের মানসিক স্বাস্থ্যের বর্তমান অবস্থাকে ইঙ্গিত করতেন।

চোটের কারণে প্রায় ১১ মাস মাঠের বাইরে ছিলেন বুমরাহ। মাত্র মাস দুয়েক আগে ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলে তার জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার বলেই দিয়েছিলেন, বুমরাহ আর কখনোই আগের মতো ধারালো বোলার হতে পারবেন না। ডানহাতি পেসার মাঠে ফিরে দেখিয়েছেন, তিনি নিজের পুরানো ধার ধরে রেখেছেন।

বুমরাহ একজন বিশাল ফুটবল ভক্ত। ইংল্যান্ডে তার আগের সফরে ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে তিনি একটি কাস্টমাইজড ম্যানচেস্টার ইউনাইটেড হোম কিটও নিয়েছিলেন। ক্লাবটির ফুটবলার র‍্যাশফোর্ডের উদযাপনকে বেছে নিতে টিম ইন্ডিয়ার এ ক্রিকেটার তাই দ্বিধা করেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবুমরাহভারতর‌্যাশফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় প্রচন্ড শীত ও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টেকনাফ সৈকতে মিললো তরুণ-তরুণীর মরদেহ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রথম কর্মদিবসেই ব্যস্ততম সময় পার করছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ফাইল ছবি

কলেজগুলোতে ঈদের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT