চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনকে নিয়ে যা বললেন হেরাথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের আগে থেকে লাল-সবুজের জার্সিতে সময় ভালো যাচ্ছে না লিটন দাসের। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা বাদ দিলে এ ওপেনারের ব্যাট থেকে শেষ আট ম্যাচে আসেনি ২০ রানের বেশি কোনো ইনিংস। এমন বাস্তবতায় ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে প্রশ্ন উঠেছে লিটনকে নিয়ে।

সোমবার ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ প্রসঙ্গের মুখে বলেছেন, ‘অনেকেই বাজে ফর্মের মধ্য দিয়ে যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হল কতটা শক্তিশালীভাবে ছন্দে ফিরবে সেটি। আশা করছি দ্রুতই ওপেনিং ব্যাটাররা ছন্দে ফিরবে। যখনই ব্যাটিংয়ের দিকে নজর দেবেন, তখনই আসলে শুরুর জুটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যখন ভালো জুটি হবে, দলীয় সংগ্রহ বড় করা সহজ হবে।’

বাজে ফর্মের কারণে ২৮ বর্ষী লিটনের ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। অন্যদিকে, এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে সেঞ্চুরি পাওয়া দুর্দান্ত ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে শুরুর জুটিতে।

মঙ্গলবার ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে ম্যাচ।

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ধর্মশালাবাংলাদেশভারতলিড স্পোর্টসহেরাথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিসিবিতে গণমাধ্যমের উপর ‘বিধিনিষেধ’, প্রতিবাদ বিএসজেএ ও বিএসপিএর

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: শেরপুর শহরের পৌরমাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দল-মত-ধর্মের সবাইকে একত্রিত করে ফুলের বাগান বানাতে চান জামায়াত আমির

ফেব্রুয়ারি ১, ২০২৬

বাবা হারালেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT