চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা যতটা আশা করেছিলাম ততটা শিশির পড়েনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ন ১৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের কাছে রীতিমত নাস্তানাবুদ হয়ে বিস্ময়কর এক পরাজয়ের স্বাদ পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৬৯ রানের বড় ব্যবধানে হারের পর স্বাভাবিকভাবে হতাশায় নিমজ্জিত ইংলিশ অধিনায়ক জস বাটলার।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই ইংল্যান্ড ব্যাটিংয়ে ভুগতে থাকে। স্পিনারদের বিপক্ষে হ্যারি ব্রুক ছাড়া কেউই সাবলীল ছিলেন না। ব্যর্থতা স্বীকার করে নিলেও ম্যাচ শেষে বাটলার অবশ্য আফগানদের কৃতিত্ব দিয়েছেন।

‘আফগানিস্তানকে অভিনন্দন, তারা আজ আমাদেরকে ছাড়িয়ে গেছে। ব্যাটিং এবং বোলিংটা আমাদের খানিকটা বাজে হয়েছিল।’

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর বাটলার প্রথমেই ক্রিস ওকসের হাতে বল তুলে দেন। ওকসের করা ম্যাচের প্রথম বলটি ছিল লেগ স্টাম্পের অনেক বাইরে। বল চলে যায় সীমানার বাইরে। ওয়াইড থেকেই আসে ৫ রান। এটিই ম্যাচের গতিপথ নির্ধারণ করেছিল বলেই থ্রি লায়নদের অধিনায়ক মনে করেন।

‘আমরা যে পর্যায়ে ধারাবাহিকভাবে নিজেদের মেলে ধরতে চেয়েছিলাম, সেটা পারিনি। সেই জায়গাটাতেই আমরা খেলায় হেরেছি।’

‘আফগানিস্তানের বোলিং আক্রমণ সত্যিই নিখুঁত ছিল। আমরা যতটা আশা করেছিলাম, ততটা শিশির পড়েনি। পিচে বল ধরেছিল এবং তেমন বাউন্স ছিল না। তারা স্টাম্প বরাবর বল করছিল এবং আমরা আজকে যথেষ্ট ভালো ফর্মে ছিলাম না।’

Reneta

বোলারদের দৈন্যদশা নিয়ে বাটলারের সাফ কথা, ‘সামগ্রিকভাবে আমরা যে অবস্থানে থাকতে চাই সেখানে নেই। বিশ্বকাপে আমরা ভালো অবস্থানেই থাকতে চাই। আমরা এটি ঠিক করার চেষ্টা করবো।’

অপ্রত্যাশিত পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর বার্তাও ইংলিশ অধিনায়কের মুখে শোনা গেল। বললেন, ‘আপনাকে এই পরাজয়কে আঘাত হিসেবে নিতে হবে। আঘাত করতে থাকুক। আমাদের কোথায় ভালো করতে হবে, তা বোঝার চেষ্টা করুন।’

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদিল্লিবাটলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT