চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পর ‘আসল কাজ’ শুরু করবেন হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশে দৃশ্যপটের উল্টোটা দেখল বিশ্বকাপে। টানা ছয় হারে ইতোমধ্যেই সেমির দৌড় থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের। বিশ্ব মঞ্চে টাইগার ক্রিকেটারদের পারফর‌ম্যান্স ছিল হতাশাজনক। বরাবরই ব্যর্থ হয়ছে ব্যাটিং লাইনআপ। এমন ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়েছেন কোচ হাথুরুসিংহে। অবশ্য আসর শেষে টাইগারদের নিয়ে ‘আসল কাজ’ শুরু করবেন বলে জানালেন লঙ্কান এ কোচ।

সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে এমন আশার কথাই শোনালেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় টাইগারদের কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। এ দফায় দুবছরের জন্য চুক্তি করেছেন। এখনও ১৫ মাসের মতো আছে তার চুক্তির মেয়াদ। মেয়াদ পূর্ণ করার দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি। তাই বিশ্বকাপের পর দলের নতুন পথচলায় চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন তিনি।

‘মাত্র সাত মাস হলো দায়িত্ব নিয়েছি। সাত মাসে আমার খুব বেশি কিছু করার ছিল না। আমি যেটা করেছি সেটা হলো, দল যেখানে ছিল সেখান থেকে এগিয়ে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি। সত্যি বলতে, আমার আসল কাজ শুরু বিশ্বকাপের পর। কারণ বিশ্বকাপের প্রস্তুতি আলাদা, এরপর এখান থেকে দলকে সামনে এগিয়ে নিতে হবে। সেটা ভিন্ন চ্যালেঞ্জ।’

‘শুরু করেছি সাত মাস আগে, এটুকু সময়ই ছিল। কিছু কিছু ব্যাপার এর মধ্যে ঘটে গেছে, যা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে সেসব নিয়ে আলোচনার সঠিক জায়গা বা সময় এটা নয়। এই মুহূর্তে আমার ভাবনায় শুধু এই ম্যাচ, পরের ম্যাচটি আমরা কীভাবে জিততে পারি।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদিল্লিবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিবহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT