চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় সুখবর পেলো উড়ন্ত নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ন ১১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে মজবুতভাবেই শীর্ষস্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড। উড়তে থাকা দলটি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে পেয়েছে বড় সুখবর।

শুক্রবার চেন্নাইতে বাংলাদেশের বিপক্ষে অবশেষে খেলতে নামছেন কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। চোট থেকে সেরে ওঠায় টিম সাউদির খেলাও নিশ্চিত।

গণমাধ্যমকে উইলিয়ামসনের বিষয়টি জানিয়ে ব্ল্যাক ক্যাপস কোচ গ্যারি স্টেড বলেন, ‘সে খুব ভালোভাবে উন্নতি করছে। গত পাঁচ-ছয় দিন দারুণ কাটিয়েছে। সত্যিই ফিল্ডিং করার মতো অবস্থায় নিজেকে নিয়ে গেছে।’

‘এই মুহূর্তে এটি কেনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এখন তার ইনজুরি নিয়ে এত বেশি চিন্তা নেই। তার উইকেটের মধ্যে, মাঠে দৌড়ানোর ও ৫০ ওভারের খেলা ধারাবাহিকভাবে সক্ষমতা ধরে রাখাই মুখ্য। যে শারীরিক অবস্থায় সে আছে, তাতে আমরা আনন্দিত।’

‘আমরা এখন পর্যন্ত দুটি অনুশীলনপর্ব পেয়েছি। কেনের ফেরার ক্ষেত্রে যা পরিস্থিতি তাতে সবকিছুই ভালো লাগছে। তবে আমরা এখনও সতর্কতার সঙ্গে কথা বলছি।’

আইপিএলে লিগামেন্টের ইনজুরির কারণে উইলিয়ামসনের শঙ্কা ছিল বিশ্বকাপে খেলা নিয়ে। পাঁচ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থেকে আসর শুরুর মাসখানেক আগে ফেরেন তিনি। চোট থেকে অনেকটা সেরে ওঠায় তাকে রেখে বিশ্বকাপের দল দেয় কিউই বোর্ড। প্রস্তুতি ম্যাচে খেললেও তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নেয়নি। প্রথম দুই ম্যাচে ড্রেসিং রুমেই কাটিয়েছেন।

Reneta

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে আঙুলের চোটে পড়েন টিম সাউদি। সার্জারি করানোর পর সেরে উঠেছেন। চলতি আসরে দুই ম্যাচ খেলতে না পারলেও বাংলাদেশের সঙ্গে খেলায় তিনি বল হাতে ছোটার জন্য প্রস্তুত বলেই জানালেন স্টেড।

‘মনে হচ্ছে তার বুড়ো আঙুলটা ভালো অবস্থাতেই আছে। সে গত কয়েকটা অনুশীলন পর্বে পুরো ক্ষিপ্রতায় বোলিং করেছে। অবশ্যই তাকে দলে নেয়ার অবস্থা আছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসসাউদিস্টেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওজন কমাতে চীনের তরুণ প্রজন্ম খাচ্ছে প্লাস্টিক!

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

হোপের ৭৫, চারে চার উইন্ডিজের

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানের শুরুতে দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

এশিয়ান কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভ কামনা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT