দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে বেসরকারি খাত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে বলে আশা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। হোটেল শেরাটনে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সিবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার পর রপ্তানি এবং বিনিয়োগে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে বাংলাদেশকে। সরকার নীতি সহায়াতা দেবে, কিন্তু অর্থনীতির চাকা সচল রাখতে হবে বেসরকারি উদ্যোক্তাদের। আয়োজকরা জানান, ৬ থেকে ৮ই অক্টোবর কানাডার টরোন্টোতে হবে দু’দিনের এ বাণিজ্যমেলা।







