চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল ছেড়ে ঘরে ফিরলেন নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১১ টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় নুসরাত ফারিয়াকে। তখন তিনি অচেতন ছিলেন। একরাত চিকিৎসা নেয়ার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয় তার। এ কারণে শুক্রবার দুপুরে ফারিয়া ঘরে ফিরে গেছেন।

নুসরাত ফারিয়ার ঘরে ফেরার বিষয়টি জানিয়ে তার মা ফেরদৌসি পারভীন শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল রাতে তাকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু শুক্রবার ডিউটি ডাক্তার নেই।

তিনি বলেন, দুদিন পরে সিটি স্ক্যান করতে হবে। যেহেতু ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, মেন্টালি প্রেসারে আছে তাই দুদিন পরেই সিটি স্ক্যান করবো।

নুসরাত ফারিয়ার মা জানান, ফারিয়া কোনো খাবার খাচ্ছে না। গতকাল হাসপাতালে এসে স্যালাইন দেয়া হয়েছিল। এরপর থেকে সে কিছু খাচ্ছে না।

গেল কয়েক মাস ধরে দিনরাত একাকার করে কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। তার মা বলেন, মূলত সে দুমাস যাবৎ মাথা যন্ত্রণায় ভুগছে। কিছুদিন আগে বাইরে চেকআপ করিয়েছিল কিন্তু তখন মাইগ্রেনে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু সে মাথা ব্যথায় ছটফট করতো। ঠিকমতো ঘুমাতে পারতো না। সে যেদিন শুটিংয়ে বেশি লাইটের সামনে কাজ করে, সেদিন তো আরও বেশি মাথা ব্যথায় ভোগে।

”ঠিকমত না খাওয়া সেই সাথে মাথায় ব্যথায় ওষুধ এবং ঘুমের ওষুধ একসঙ্গে খাওয়ায় তাকে সবকিছু একসাথে অ্যাটাক করেছে। ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবে। তাকে যারা পছন্দ করে তাদের উদ্দেশে বলতে চাই, ফারিয়ার জন্য সবাই দোয়া করবেন।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নায়িকানায়িকার মানুসরাত ফারিয়াবনানীমালিড বিনোদনশুটিংসিনেমাহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT