চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাতকে আজও ভালোবাসি, জানালেন প্রাক্তন স্বামী নিখিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০২১
বিনোদন
A A

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে একে অপরের সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। ধর্মের বেড়াজাল, সমাজের চোখ রাঙানিকে গুরুত্ব না দিয়ে সুদূর তুরস্কের বোদরুমে চার হাত এক হয়েছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও ব্যবসায়ী নিখিল জৈনর। সেই রূপকথার বিয়ে দু-চোখ মেলে দেখেছিল ভক্ত অনুরাগীরা।

তবে চলতি বছরের শুরু থেকেই নুসরাত-নিখিলের দাম্পত্য নিয়ে শুরু হয়েছিল টানাপোড়েন। যার প্রেক্ষিতে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি। কিন্তু হঠাৎ করেই সামনে আসে অন্যরকম এক সত্য। বিয়ের প্রায় দেড় বছর পর জানা গেল বৈধ ছিল না সেই বিয়ে।

মূলত নুসরাত নিজেই সংবাদমাধ্যমে বিবৃতির মাধ্যমে জানান যে, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় রেজিস্ট্রার করা হয়নি তাই তাদের বিয়ে অবৈধ। এবং বিয়ে নয় বরং লিভ-ইন তকমা দিয়েছিলেন তাদের সম্পর্ককে। সুতরাং, এই সম্পর্কের বিচ্ছেদের কোন প্রশ্নই নেই।

নুসরাতের সেই দাবি মেনেও নেন নিখিল। কিন্তু নিখিলের দাবি, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় অনুরোধ করলেও রেজিস্ট্রেশন করেননি নুসরাত। কিন্তু স্বামী-স্ত্রীর মতোই জীবনযাপন করেছেন তারা। তাই অ্যানালমেন্টের মাধ্যমেই নুসরাত থেকে পুরোপুরি আলাদা হতে চান নিখিল।

অবশেষে গেল ১৭ নভেম্বর আলিপুর আদালত রায় দেন নিখিল জৈনের করা সেই মামলার। আদালতের তরফ থেকে জানানো হয়, ‘বৈধ নয় নুসরাত-নিখিলের বিয়ে’। এরপরই পাকাপাকি ভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

দাম্পত্যের টানাপোড়েন নিয়ে নিখিল কখনো কিছু না বললেও বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে নুসরাতের প্রসঙ্গ টেনে নিখিল জানান, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই ঠিকই কিন্তু নুসরাতকে আমি এখনও ভালোবাসি।’ তবে নিখিল স্পষ্ট করে বলেন যে, যেই নুসরাতকে তিনি ভালোবেসেছিলেন সেই নুসরাত আজও তার মনে। কিন্তু এখনকার নুসরাতকে তিনি কোনভাবেই চেনেন না।

Reneta

নিখিল আরও জানান, ও ভাল থাকুক এটা সবসময়ই চাই। ও অন্যের সঙ্গে ঘর বেঁধেছে, একসঙ্গে থাকছে, ওদের সন্তানও হয়েছে। আমি তো কোনদিনই কিছু বলিনি।

নিজের কাজ নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন নিখল জৈন। সম্প্রতি পুরুষদের জন্য ডিজাইন করা পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছেন নিখিল। পুরোনো অতীত ভুল সামনে এগিয়ে যাওয়াই নিখিলের আসল লক্ষ্য। অন্যদিকে স্বামী যশ ও সদ্যজাত সন্তানকে নিয়ে দিব্যি রয়েছেন নুসরাত জাহান।

Jui  Banner Campaign
ট্যাগ: টলিউডের জনপ্রিয় অভিনেত্রীনিখিল জৈননুসরাত জাহানবিবাহ বিচ্ছেদব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT