বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিনিয়র নিউজ এডিটর ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনের অকাল মৃত্যুতে শোকাহত স্বজন, সহকর্মী ও সতীর্থরা। জাতীয় প্রেসক্লাবে বাদ জোহর প্রথম এবং কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজার নামাজ শেষে সীমান্ত খোকনের মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জে নেওয়া হয়েছে।






