চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নটিংহ্যামে ধারে খেলতে গেলেন বিশ্বকাপজয়ী মন্টিয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ন ২৪, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্পেনের ক্লাব সেভিয়া থেকে নটিংহ্যাম ফরেস্টে ধারে খেলতে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। ২৬ বর্ষী তারকা নতুম মৌসুমের পুরোটাজুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে খেলবেন। যদিও ধারে খেলার সময়সীমা বৃদ্ধির পাশাপাশি স্থায়ীভাবে তার নটিংহ্যামে থেকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মন্টিয়েল বুধবার নটিংহ্যামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। নতুন ক্লাবে তাকে ২৯ নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে। গত মৌসুমে সেভিয়ার হয়ে খেলা তারকা ইউরোপা লিগ জয়ের স্বাদ পান।

কাতার বিশ্বকাপে মন্টিয়েলের পেনাল্টি কিকে বল জালে জড়ানোর পর শিরোপা জয়ের আনন্দে মেতেছিল আর্জেন্টিনা। গত মে মাসে তার নেয়া কিকে নিশানাভেদের পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতে সেভিয়া।

নটিংহ্যামের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে আর্জেন্টাইন ডিফেন্ডারের বিবৃতি। বলেছেন, ‘আমি এখানে পরিপূর্ণ প্রত্যাশা নিয়ে খেলতে এসেছি। আমি কী করতে পারি, তা দেখাতে চাই। ছোটবেলা থেকেই প্রিমিয়ার লিগ দেখে আসছি। একজন খেলোয়াড় হিসেবে সেরা লিগে খেলতে চাইবেন। আর প্রিমিয়ার লিগ তো সেটাই।’

রিভার প্লেটের যুব একাডেমি থেকে মন্টিয়েল ফুটবলার হিসেবে বেড়ে ওঠেন। এরপর ক্লাবটিতে ২০১৬ সালে অভিষেকের পর খেলেন ১৩৯টি ম্যাচ। ২০১৮ সালে বোকা জুনিয়র্সকে হারিয়ে শিরোপা জেতা রিভার প্লেট দলের সদস্য ছিলেন এ ডিফেন্ডার। ২০২১ সালে তিনি লা লিগার দল সেভিয়ায় যোগ দেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৬ ম্যাচ খেলে করেছেন একটি গোল।

আর্জেন্টিনার জার্সিতে ২০১৯ সালে প্রথমবার মন্টিয়েল খেলতে নামেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ২৩ ম্যাচ খেলে পেয়েছেন এক গোলের দেখা।

Reneta

নটিংহ্যাম ফরেস্টের প্রধান ফুটবল কর্মকর্তা রস উইলসন বলেছেন, ‘আমরা গঞ্জালো এবং তার পরিবারকে নটিংহ্যামে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি ইতিমধ্যেই ক্যারিয়ারে কিছু বড় অর্জনের অভিজ্ঞতা অর্জন করেছেন। নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে পরবর্তী অধ্যায় শুরুর প্রত্যাশায় তিনি অপেক্ষা করছেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনানটিংহ্যাম ফরেস্টমন্টিয়েললিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাধীনতা দিসব উদযাপন।

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

মার্চ ২৭, ২০২৬

কানাডায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৭, ২০২৬

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক বাংলাদেশের

মার্চ ২৭, ২০২৬

পদ্মায় বাস ডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

মার্চ ২৭, ২০২৬

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার ঘটনায় দুই শুটার গ্রেফতার

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT