জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশে অন্য কোনো কিছু প্রাসঙ্গিক হতে পারে না। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদি সমাবেশে তিনি এ কথা বলেন। অন্য দিকে রামপুরায় এনসিপির গুলশান জোনের আয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, নির্বাচন কমিশন একটি দলের হয়ে কথা বলছে এতে এ কমিশনের দাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সন্দেহ।







